চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিশা ও জায়েদের পাশে চলচ্চিত্রের জ্যেষ্ঠ শিল্পীরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০১ অপরাহ্ণ ০২, মে ২০১৭
বিনোদন
A A
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন সভিাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন মিশা সওদাগর ও জায়েদ খান

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন সভিাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন মিশা সওদাগর ও জায়েদ খান

আগামী ৫ মে অনুষ্ঠিত হবে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। এতে অংশ নিচ্ছে তিনটি প্যানেল। এর মধ্যে একটি প্যানেল হচ্ছে মিশা সওদাগর ও জায়েদ খান প্যানেল। আজ মঙ্গলবার দুপুরে এই প্যানেলটির পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয় এফডিসিতে। উপস্থিত ছিলেন কবরী, ফারুক, মিশা সওদাগর, জায়েদ খান, রিয়াজ, অঞ্জনা, রোজিনা, সুচরিতা, জাভেদ, পপি, আলীরাজ সাইমন, নিরব, ইমন, রুবেল, আমিন খানসহ শতাধিক চলচ্চিত্রশিল্পী।

মিশা ও জায়েদ প্যানেলকে সমর্থন দেয়া কবরী আলোচনা পর্বে বলেন, ‘যে প্যানেল তিনটিতে শিল্পীরা দাঁড়িয়েছেন তারা সবাই আমার ঘনিষ্ঠ। এখানে যে কথাটি বলতে এসেছি তা হলো- বুঝতে হবে কারা ভালো কাজ করতে পারেন। মিশা-জায়েদ একটা প্যানেল তৈরি করেছে। ওদের একটা ওয়াদা রয়েছে। তাদের জন্য দোয়া আর্শিবাদ রইল, তারা যেন চলচ্চিত্রকে বাঁচানোর জন্য এগিয়ে যান।’

সমর্থন জানিয়ে ফারুক বলেন, ‘ইন্ডাষ্ট্রির আজকে যে দূর্দশা চলছে তার জন্য দায়ী বর্তমান কমিটি। তারা কিছুই করেনি চলচ্চিত্রের জন্য। আমি মনে করি মিশা ও জায়েদ যোগ্য প্রার্থী। তাদের নের্তৃত্বে চলচ্চিত্রের উন্নয়ন সম্ভব।’

Banglabid

নির্বাচনে প্রার্থী না হলেও মিশা-জায়েদ প্যানেলকে সমর্থন দিয়েছেন চিত্রনায়ক রুবেল। তিনি বলেন, ‘চলচ্চিত্রের অবস্থা এখন ভালো নয়। এই অবস্থার পরিবর্তন ঘটাতে পারে কেবল মিশা আর জায়েদ। আশা করছি, চলচ্চিত্রের অভিনয়শিল্পীরা নবীন প্রবীণের সমম্বয়ে গড়া এই প্যানেলকে বিজয়ী করে চলচ্চিত্রের পাশে থাকবেন।’

মিশা সওদাগর বলেন, ‘চলচ্চিত্রের জন্য কিছু করার জন্যই নির্বাচনে দাঁড়িয়েছি আমরা। যদি সেই সুযোগটা দেন তবে শিল্পীদের উন্নয়নে কাজ করব কথা দিচ্ছি।’

মিশা সওদাগর সভাপতি ও জায়েদ খান সাধারণ সম্পাদক ছাড়াও এই প্যানেলে অন্যান্য শিল্পীদের মধ্যে রয়েছেন- নূতন ও রিয়াজ, আরমান, সুব্রত, জ্যাকি আলমগীর, ডন, আজাদ খান।

Reneta

কার্যনির্বাহী পদের প্রার্থী হয়েছেন অঞ্জনা, রোজিনা, আলীরাজ, নানা শাহ্, বাপ্পারাজ, পপি, পূর্ণিমা, সাইমন, নিরব, আমির ও হরবোলা।

এদিকে ফারুক ও রুবেল ছাড়াও মিশা-জায়েদ খান প্যানেলকে পূর্ণ সমর্থন দিয়েছেন রাজ্জাক, সোহেল রানা, আনোয়ারা, ইলিয়াস কাঞ্চন, সুচরিতা, প্রবীর মিত্র।।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রিয়াংকা আর দীপিকার এ কেমন ঝড়!

পরবর্তী

দায়িত্বহীন সাংবাদিকতা বনাম ৫৭ ধারা

পরবর্তী

দায়িত্বহীন সাংবাদিকতা বনাম ৫৭ ধারা

আল্পনা দেখতে পেলে দেখতে পাই আমরা (ভিডিও)

সর্বশেষ

‘রাজনীতির সদরে-অন্দরে’ বইয়ের মোড়ক উন্মোচন

আগস্ট ১৯, ২০২৬

সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

আগস্ট ১৯, ২০২৬

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT