মিশরের রাজধানী কায়রোর কপটিক গীর্জার পাশে বিষ্ফোরণে অন্তত ২২ জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরো বেশ কিছু মানুষ। তবে এখনো এই বিষ্ফোরণের কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। কিছু কিছু গণমাধ্যম বলছে, সেখানে বোমা বিষ্ফোরণ ঘটানো হয়েছে।
ছবি ও ভিডিও ফুটেজে গীর্জাটির ধ্বংসাত্মক অবস্থা দেখা যায়। সেখানে ছড়ানো জানালা ও ভাঙ্গা ছাদও দেখা যায়।
মিশরের কায়রোতে কপটিক গীর্জা সেন্ট মার্ক ক্যাথেড্রালের পাশেই অবস্থিত সেন্ট পিটার চার্চও সেই বিষ্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়।
দেশটির গৃহমন্ত্রী মাগদি আবদেল গাফফার এবং কায়রোর নিরাপত্তাপ্রধান ঘটনাস্থল প্রদর্শন করেছেন।
দেশটির মোট জনসংখ্যার ১০% কপটিক খ্রিস্টান। এর আগে গত শনিবার মিশরের গিজায় পিরামিডের পাশেই বোমা বিষ্ফোরণে ৬ জন পুলিশ কর্মকর্তা নিহত হন।








