চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিশরীয়দের ইফতার আইটেম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫৩ অপরাহ্ন ২২, মে ২০১৮
লাইফস্টাইল
A A

দুনিয়াজুড়ে মুসলিমরা রোজা পালন করছেন। রোজার অপরিহার্য অনুষঙ্গ ইফতার। বিভিন্ন দেশের মানুষ নানা স্বাদের খাবার দিয়ে ইফতার করেন। কোথাও কোথাও একই দেশে অঞ্চলভেদে ইফতার সামগ্রীতে পার্থক্য দেখা যায়। তবে সাধারণভাবে সব দেশের ইফতারে ফল, জুস, খেজুর, পানি, দুধ বেশ প্রচলিত। এগুলোর সঙ্গে স্থানীয় কোনো কোনো কোনো আইটেম যুক্ত হয়।

আমাদের দেশে খেজুর, শরবত, ছোলা, মুড়ি, পিঁয়াজু, বেগুনি, আলুর চপ এসব ছাড়া ইফতারের আয়োজন পূর্ণ হয় না। ইফতারের পর একবাটি হালিম অথবা মিষ্টিমুখ করতে মচমচে জিলাপি বা মিষ্টি ফলে কামড় দেয়া বাঙালির চিরন্তন রীতি।

আমাদের দেশের মত অন্যান্য মুসলিম দেশগুলোতেও নানা আয়োজনের মধ্য দিয়েই ইফতার করেন রোজাদাররা। এক্ষেত্রে আমরা উল্লেখযোগ্য মুসলিম দেশ হিসেবে ইরান এবং আফগানিস্তানের খাদ্য তালিকা আগে উল্লেখ করেছি। আজ থাকেছে প্রাচীণ সভ্যতার দেশ মিশরের মুসলিমদের ইফতার আয়োজনের কথা।


মিশরে ইফতারের তালিকায় যা থাকে
মিশরের ইফতার আয়োজনেও এক নম্বরে থাকে খেজুর। সঙ্গে দুধ ও নানা রকম ফল-ফলাদি।

এছাড়াও মিসরে ইফতারের খাদ্য তালিকায় থাকে বাদামি রুটি ও মটরশুঁটির মাধ্যমে তৈরি মেডেম। মটরশুঁটি স্বাস্থ্যকর ও পেটের জন্য ভালো। বেশির ভাগ পরিবারে তেল, লবণ ও মরিচ দিয়ে রান্না করা হয় মেডেম। অনেকে আবার পেঁয়াজ ও টমেটোর সংমিশ্রণেও খাবারটি প্রস্তুত করেন।

এক বিশেষ ধরনের পানীয়ও তৈরি করেন মিশরীয়রা, যার নাম কামার আল দিনান্দ আরাসি। শুকনা আখরোট সারাদিন পানিতে ভিজিয়ে রেখে পানীয়টি প্রস্তুত করা হয়।

Reneta

রমজানে ইজিপশিয়ানদের আরেকটি বিশেষত্ব হলো চাঁদ আকৃতির এক ধরনের রুটি তৈরি করা, যার নাম খাবোস রমজান।

তাছাড়া মিশরীয়রা মিষ্টিপ্রিয় বলে রোজার মাসে বিভিন্ন ধরনের মিষ্টিও তারা তৈরি করেন। সেগুলোর মধ্যে বিখ্যাত কয়েকটি হলো- ‘কানাফাহ’, ‘কাতায়েফ’ ও ‘বাকলাওয়াহ’।

ইফতারে সবশেষে কড়া চা পান করে তারা তারাবীহ নামাজের প্রস্তুতি গ্রহণ করেন।

Jui  Banner Campaign
ট্যাগ: ইফতারমিসর
শেয়ারTweetPin5

সর্বশেষ

কৃষিতে বিনিয়োগে অনন্য উদাহরণ ডা. সানোয়ার হোসেন

ফেব্রুয়ারি ৭, ২০২৬

বারি-৩৩ গমে ভালো ফলন, বাজার দরে শঙ্কা

ফেব্রুয়ারি ৭, ২০২৬

গণভোটের কাঠামোয় জাতিকে পেরেশানিতে ফেলা হয়েছে: মুফতি আব্দুল মালেক

ফেব্রুয়ারি ৭, ২০২৬

জামায়াতের সঙ্গে ঐক্যমতের সরকার করবে না বিএনপি: তারেক রহমান

ফেব্রুয়ারি ৭, ২০২৬

দেশে প্রাণঘাতী নিপা ভাইরাসে একজনের মৃত্যু নিশ্চিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT