চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিলিটারি পুলিশের উপর হামলায় নিরাপত্তা জোরদার

ম. শাফিউল আল ইমরানম. শাফিউল আল ইমরান
৯:৫৩ পূর্বাহ্ন ১০, নভেম্বর ২০১৫
বাংলাদেশ
A A

রাজধানীর কচুক্ষেতে মিলিটারি পুলিশ (এমপি) চেকপোস্টে সন্ত্রাসী হামলার ঘটনার ক্যান্টনমেন্ট এলাকায় পুলিশি তল্লাশি বাড়ানো হয়েছে। ওই এলাকায় নিয়মিত তল্লাশি ছাড়াও বিকেল থেকে পুলিশের কয়েকটি টিম বিশেষ অভিযান পরিচালনা করছে।

কাফরুল থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান চ্যানেল আই অনলাইনকে বলেন, এমনিতেই এই এলাকায় নিরাপত্তার কড়াকড়ি ছিলো। তারপরও আজকের ঘটনার পর বিকেল চারটা থেকে সব ধরনের যানবাহনের উপর তল্লাশি অভিযান চালানো হচ্ছে। অভিযান চালানোর জন্য পুলিশের টিম বাড়ানো হয়েছে।

অভিযান রাত বারোটা পযর্ন্ত চলবে বলেও তিনি জানান।

বিকেলে সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) পরিচালকের পক্ষে ‘আর্মির পক্ষ থেকে এই ঘটনার তদন্ত শুরু হয়েছে।’বলে একটি বিজ্ঞপ্তি পাঠানোর কথা বলেন সহকারী পরিচালক মোহাম্মদ রেজা-উল করিম শাম্মী। তিনি চ্যানেল আই অলাইনকে বলেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে। এখনো কোনো মামলা হয়নি তদন্তের অগ্রগতি সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

এর আগে, সকাল থেকে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীতে বিশেষ অভিযান শুরু করে র‌্যাব ও পুলিশ। সোমবার রাতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সন্দেহভাজন ১১ সদস্যকে গ্রেফতার ও র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক তালিকাভুক্ত সন্ত্রাসী নিহত হওয়ার পর এই বিশেষ অভিযানে নামে।

উল্লেখ্য, আজ সকালে রাজধানীর কচুক্ষেতে মিলিটারি পুলিশ (এমপি) চেকপোস্টে সন্ত্রাসী হামলার ঘটনায় এমপি সদস্য সামিদুল ইসলামকে কুপিয়ে জখম করা হয়। তিনি ১৩ এমপি’র ল্যান্স কর্পোরাল। ঘটনাস্থল থেকে এক যুবককে আটক করে পুলিশ।

Reneta

এর আগে গত ৪ নভেম্বর সাভারের আশুলিয়ায় শিল্প পুলিশের চেকপোস্টে দুর্বৃত্তদের হামলায় ১ পুলিশ কনস্টেবল নিহত হয় এবং আহত হয় আরো ৪ পুলিশ সদস্য।

তার আগে, গত ২২ অক্টোবর রাজধানীর গাবতলীতে চেকপোস্টে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে পুলিশের সহকারী উপ-পরিদর্শক ইব্রাহীম মোল্লা নিহত হন।

Jui  Banner Campaign
ট্যাগ: এমপিপুলিশ খুনপুলিশ হত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

ওটিটিতেও সব রেকর্ড ভেঙে দিলো ‘ধুরন্ধর’!

ফেব্রুয়ারি ৫, ২০২৬

চার দিনে ৬ হাজার কোটি টাকার রেমিট্যান্স দেশে

ফেব্রুয়ারি ৫, ২০২৬

রিশাদের ৩ উইকেট, আকবরের দুরন্তকে ১৪৩ রানে থামাল লিটনের ধূমকেতু

ফেব্রুয়ারি ৫, ২০২৬

চ্যাম্পিয়ন ট্রফি সঙ্গী করে দেশে ফিরতে চান অর্পিতা

ফেব্রুয়ারি ৫, ২০২৬

যেভাবে জানা যাবে ভোট কেন্দ্রের নাম

ফেব্রুয়ারি ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT