চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিলন-আলী ইমাম ও সোহেল পেলেন ‘আনন্দ আলো শিশু সাহিত্য পুরস্কার’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪০ অপরাহ্ণ ১১, মার্চ ২০১৭
শিল্প সাহিত্য
A A
ছবি- রণ মাহমুদ

ছবি- রণ মাহমুদ

বাংলাসাহিত্য অঙ্গনের শিশু সাহিত্যকে গুরুত্ব দেবার প্রয়াসে ‘সাপ্তাহিক আনন্দ আলো’ গতবছরের মতো এবারও আয়োজন করেছে ‘এসিআই ফানকেক-আনন্দ আলো শিশু সাহিত্য পুরস্কার ২০১৭’।

আজ (শনিবার) চ্যানেল আইয়ের নিজস্ব কার্যালয়ে তিনজন গুণী শিশু সাহিত্যিককে পুরস্কার প্রদান করা হয়। ‘রাত দুপুর’র’ গ্রন্থের জন্য শিশু সাহিত্যিক ইমদাদুল হক মিলন, শিশু সাহিত্যিক আলী ইমামকে ‘দ্বীপের নাম পায়রা’ এবং ছড়াকার সোহেল মল্লিককে ‘মজার ছড়া পঞ্চাশ ছাড়া’ জন্য ক্রেস্ট ও অর্থমূল্য তুলে দেওয়া হয়।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান বলেন, ‘শিশু সাহিত্যকে সরাসরি মানুষদের প্রচার করার জন্য চ্যানেল আই ও আনন্দ আলোকে ধন্যবাদ জানাই। শিশু সাহিত্য বাংলা সাহিত্যের বিকল্পধারা, আর সাহিত্যই জাতিকে নতুনভাবে পথ দেখাবে। তাই শিশু সাহিত্যকে গুরুত্ব সহকারে সবাইকে দেখতে হবে। আর যারা এই সাহিত্যের সঙ্গে দীর্ঘদিন কাজ করছেন তাদের লেখালেখি আরো বাড়াতে হবে।’

Banglabid

ক্রেস্ট তুলে নিয়ে ইমদাদুল হক মিলন বলেন, ‘এ আয়োজনে সঙ্গে থাকা সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি। এ পুরস্কার আমাকে উৎসাহিত করবে। আমার জীবনের লেখালেখি শুরু ছোটদের গল্প দিয়ে। সাহিত্যের জায়গা এবং জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শিশু সাহিত্য সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তার কারণ একটি শিশুর হাতে বই তুলে দেয়া মানে তার জীবনের সোনার কাঠি তুলে দেয়া।’

পুরস্কার প্রদান অনুষ্ঠান

পাঁচ দশক ধরে শিশুদের নিয়ে লেখালেখি করা শিশু সাহিত্যিক আলী ইমাম বলেন, ‘একটা সময় ছিল শিশু সাহিত্যকে তুচ্ছ করে দেখা হত। আর এখন সাহিত্য অঙ্গনে শিশু সাহিত্য অনেকটা জায়গা করে নিয়েছে। ভবিষ্যতে আরো করবে বলে আশা করছি।’

ছড়াকার সোহেল মল্লিক বলেন, ‘পুরস্কার পেয়ে আনন্দিত। আমি বরাবরই শিশুদের জন্য ছড়া লিখি। শিশুতোষ ছড়া লিখতে নিজেকে শিশু মনে করি।’

Reneta

শিশু সাহিত্যকে গুরুত্ব দিয়ে এবারও আয়োজনটি করতে পারায় আনন্দ আলোর সম্পাদক রেজানুর রহমান এ আয়োজনের পৃষ্ঠপোষক সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘গতবছর এই পুরস্কারের মাধ্যমে চারা রোপণ করেছি, আপনাদের সবার সহযোগিতায় গাছটি একদিন বড় হবে।’

অনুষ্ঠানে এসিআই ফুডস লিমিটেডের বিজনেস পরিচালক (বিপনণ) ফারিয়া ইয়াসমিন উপস্থিত ছিলেন।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

https://youtu.be/Ujxf02pZFDw

 

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

জাতিসংঘের জন্মের পর ভয়াবহ মানবিক সংকটে বিশ্ব

পরবর্তী

সিআইএ’র হ্যাকিং ঠেকাতে পাল্টা কৌশল শেখাবে উইকিলিকস

পরবর্তী

সিআইএ’র হ্যাকিং ঠেকাতে পাল্টা কৌশল শেখাবে উইকিলিকস

ইমার্জিং কাপের দলে ডাবল সেঞ্চুরিয়ান আজমীর

সর্বশেষ

রাশিয়ার পোদোলস্কের কাছে কোলেদিনো ইন্ডাস্ট্রিয়াল পার্কে ইউক্রেনীয় ড্রোন হামলা

যুক্তরাজ্যকে রাশিয়ার কঠোর হুঁশিয়ারি

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশের শর্ত ও প্রধানমন্ত্রীর সফর নিয়ে যে আলোচনা

আগস্ট ১৮, ২০২৬

এসএসসির খাতা পুনর্নিরীক্ষণে ১৩ লাখ আবেদন, চিন্তিত শিক্ষা বোর্ডগুলো

আগস্ট ১৮, ২০২৬
পে স্কেল

সরকারি চাকরির পে স্কেল আসছে, বেসরকারির জন্য কী?

আগস্ট ১৮, ২০২৬

বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ এড়াতে স্কোয়াডে যাকে ডাকল অস্ট্রেলিয়া

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT