চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মির্জা ফখরুল না ‘মিথ্যা ফখরুল’: হাছান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩৭ অপরাহ্ন ০৯, সেপ্টেম্বর ২০১৯
- সেমি লিড, রাজনীতি
A A
ফাইল ফটো

ফাইল ফটো

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমালোচনা করে তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেন: মির্জা ফখরুল ইসলাম সাহেব মিথ্যা বলায় নিজের রেকর্ড প্রতিনিয়ত ভঙ্গ করছেন। উনি এত বেশি মিথ্যা কথা বলেন এজন্য অনেক ব্যঙ্গ করে তাকে মির্জা ফখরুল না বলে মিথ্যা ফখরুল বলা শুরু করেছেন।

তিনি আরও বলেন: মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে মহিলা দলের সমাবেশে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে যে সমালোচনা করেছে তা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব এভাবে ক্রমাগত মিথ্যা কথা বলেন।

সোমবার সেগুনবাগিচাস্থ আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের ‘জাতির পিতার জন্মশতবার্ষিকী’ উদযাপন কমিটির প্রস্তুতি মিটিং শেষে তিনি এ মন্তব্য করেন।

বিএনপি চেয়াপারসন বেগম খালেদা জিয়া টাকা ও বাড়ি নিয়ে ১৯৮২ সালে এরশাদের ক্ষমতা দখলে সমর্থন দিয়েছে দাবি করে এ সময় হাছান বলেন: ১৯৮২ সালে যখন এরশাদ সাহেব ক্ষমতা দখল করে। এর পর পর আমরা দেখেছি বেগম খালেদা জিয়া, এরশাদ সাহেব থেকে ২ টি বাড়ি নিয়েছেন, ১০ লক্ষ টাকা নিয়েছেন। তার যদি এই ক্ষেত্রে সহযোগিতা না থাকতো, আর যদি তিনি সেই সরকারকে মেনে না নিতেন, তাহলে সেই সরকারের কাছ থেকে ২ টি বাড়ি নিলেন কোনো, ১০ লাখ টাকা নিলেন কেনো। এগুলোই তো প্রমাণ করে যে বেগম খালেদা জিয়া এরশাদ সাহেবের ক্ষমতা দখলে সমর্থক ছিলেন। সেই কারণে তিনি তার কাছ থেকে টাকা নিয়েছেন, বাড়ি নিয়েছেন।

তিনি বলেন: এই কথাগুলোই মাননীয় প্রধানমন্ত্রী গতকাল সংসদে বলেছেন। এই অপ্রিয় সত্য কথাটি সংসদে বলার কারণে মির্জা ফখরুল সাহেবদের গা জ্বালা করছে।

‘খালেদা জিয়াকে সুস্থ দেখিয়ে ফের কারাগারে নেয়া চেষ্টা করছে সরকার’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই বক্তব্যের সমালোচনা করে তথ্যমন্ত্রী বলেন, বিএনপির নেতৃত্বকে অনুরোধ জানাবো, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে তারা যেভাবে অপরাজনীতি করছে, এতে কিন্তু বেগম জিয়াকে খাটো করা হচ্ছে। কারণ বেগম খালেদা জিয়ার যে শারিরীক সমস্যা এগুলো নতুন কোনো সমস্যা নয়। তার আর্থ্রাইটিসের সমস্যা, হাঁটু ও কোমড়ে ব্যথা এগুলো অনেক পুরানো সমস্যা। এই সমস্যা নিয়ে তিনি দুই বার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছে, বিরোধী দলের নেতারা দায়িত্ব পালন করছে।

Reneta

আওয়ামী লীগ মুখপাত্র বলেন: তিনি ( খালেদা জিয়া) বিএনপি মত একটি দলকে নেতৃত্ব দিয়েছেন। কয়েক দিন পর পর এ কথাগুলো বলে তারা আসলে বেগম খালেদা জিয়াকে খাটো করছেন, তাদের রাজনৈতিক দেউলিয়াত্বের পরিচয় দিচ্ছে। আসলে রাজনীতির মাঠে কোনো ইস্যু না পেয়ে, এখন খালেদা জিয়ার হাঁটু ও কোমড়ের ব্যথাই হচ্ছে তাদের রাজনৈতিক ইস্যু।

রংপুর উপনির্বাচনে বঙ্গবন্ধুর হত্যাকারী পরিবারকে মনোনয়ন দেয়ায় সমালোচনা করে তিনি বলেন: বঙ্গবন্ধু খুনিদের আশ্রয় প্রশ্রয় নয়, রাজনৈতিক ভাবে প্রতিষ্ঠার কাজ জিয়াউর রহমান করেছিলো, বেগম খালেদা জিয়াও করেছিলো। বঙ্গবন্ধুর খুনিদের বিদেশি দূতাবাসের চাকরি দিয়েছিলো। বিদেশে যাওয়ার সহায়তা করেছিলো। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার না হওয়ার জন্য ইনডেমনিটি বিল সংসদে পাশ করিয়েছিলেন বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান।

হাছান মাহমুদ বলেন: খালেদা জিয়া একধাপ এগিয়ে বঙ্গবন্ধুর একজন খুনিকে ১৫ ফেব্রুয়ারী নির্বাচনের পর বিরোধী দলীয় নেতা বানিয়ে তার গাড়ীতে বাংলাদেশের জাতীয় পতাকা তুলে দিয়েছিলো। তাদের রাজনীতিটা হচ্ছে খুনের ওপরে প্রতিষ্ঠিত। সুতরাং বঙ্গবন্ধুর খুনি পরিবারকে মনোনয়ন দেয়ায় আশ্চর্য হওয়ার কিছু নেই। এটা তাদের রাজনৈতিক ধারাবাহিকতার অংশ হিসেবে এটা করেছেন, এটা দেশের রাজনীতির জন্য অশুভ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ড. হাছান মাহমুদতথ্যমন্ত্রীবিএনপিমির্জা ফখরুল ইসলমা আলমগীর
শেয়ারTweetPin

সর্বশেষ

ময়মনসিংহে হামে শিশুর মৃত্যু, চিকিৎসাধীন ৬৭

এপ্রিল ৩, ২০২৬

স্থিতিশীল কাঁচাবাজার, তবে কমেনি সোনালি মুরগীর দাম

এপ্রিল ৩, ২০২৬

চলচ্চিত্র দিবসে এফডিসি গিয়ে কেন ‘বিব্রত’ হলেন ওমর সানী?

এপ্রিল ৩, ২০২৬

ইরান যুদ্ধ চলতে থাকলে হরমুজ প্রণালী স্থিতিশীল হবে না: চীন

এপ্রিল ৩, ২০২৬

যা করিনি সেটির অভিযোগে শাস্তিতে বেশি কষ্ট পেয়েছিলাম: প্রেস্টিয়ান্নি

এপ্রিল ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT