বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে পুলিশের করা মামলায় চার্জ গঠন করা হবে কিনা আগামী ২১ জুন সে সিদ্ধান্ত দেবে আদালত।
আজ দুপুরে ওই শুনানি হওয়ার কথা ছিল। সে অনুযায়ী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাজির হয়েছিলেন অতিরিক্ত মহানগর দায়রা জজ ফাতেমা বেগমের আদালতে।
তবে আসামি অ্যাডভোকেট শিমুল বিশ্বাস করোনা আক্রান্ত থাকায় আদালতে হাজির হতে না পারায় আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত শুনানি না করে আগামী একুশে জুন পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করেন।







