চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মির্জা ফখরুলের গাড়িবহরে হামলার বিষয়টি রহস্যজনক: হাছান মাহমুদ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩২ অপরাহ্ণ ১৯, জুন ২০১৭
রাজনীতি
A A

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলামের গাড়িবহরে হামলার ঘটনাকে ‘রহস্যজনক’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি। তিনি বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়ি বহরে হামলার ঘটনাটি দুঃখজনক, অনভিপ্রেত ও রহস্যজনক। হামলার বিষয়ে তদন্ত হচ্ছে। হামলার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে।’

আওয়ামী লীগের মুখপাত্র ড. হাছান মাহমুদ আজ দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমীর মহড়া কক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

জোটের কার্যকরী সভাপতি এটিএম শামসুজ্জানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এডভোকেট বলরাম পোদ্দার, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক শাহজাহান আলম সাজু, মুক্তিযুদ্ধ প্রজম্ম লীগের সভাপতি আসাদুজ্জামান দুর্জয় ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা।

Banglabid

বন ও পরিবেশ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. হাছান মাহমুদ বলেন, ভূমিধসের ঘটনার প্রায় এক সপ্তাহ পর ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের জন্য বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল যায়। তাদের গাড়ি বহরটি রাঙ্গুনিয়ার ইছাখালী বাজার পার হওয়ার সময় বহরের একটি গাড়ি দু’পথচারীকে ধাক্কা দেয়।

তিনি বলেন, এতে স্থানীয় লোকজনের সাথে গাড়ির চালকের কথা কাটাকাটি হয় এবং একপর্যায়ে অনাকাঙ্খিত ঘটনাটি ঘটে। আর তাঁরা এ ঘটনাটিকে রাজনৈতিক ভাবে ব্যবহার করে আওয়ামী লীগের ওপর দোষ চাপানোর চেষ্টা করছে।

সাবেক বন ও পরিবেশ মন্ত্রী ড. হাছান বলেন, ‘ তারা কি ত্রাণ দিতে গিয়েছিলেন, না বড় ধরনের সংবাদ তৈরি করতে গিয়েছিলেন তা নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।’

Reneta

বিএনপির অভ্যন্তরীন বিরোধের কথা উল্লেখ করে তিনি বলেন, চট্টগ্রামের বিএনপির দু’টি শক্তিশালী গ্রুপ রয়েছে। আর চট্টগ্রাম বিএনপির প্রতিটি কর্মসূচীতে মারামারি একটি স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে।

তিনি আরো বলেন, বিএনপির গাড়ি বহরটি প্রধান সড়ক দিয়ে না গিয়ে এবং পুলিশ ও প্রশাসনকে বিএনপির প্রতিনিধি দলটি যাওয়ার বিষয়টি অবহিত না করায় রহস্যের সৃষ্টি হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গাড়িবহরে হামলাড. হাছান মাহমুদমির্জা ফখরুল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

প্রসূতি সেজে নবজাতক চুরি, গোবিন্দগঞ্জে স্বামী-স্ত্রী আটক

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফজলুল হক ট্রাস্ট ফান্ড চালু

আগস্ট ১১, ২০২৬

থাইল্যান্ডে স্কুটি দুর্ঘটনা, আহত অভিনেতা খায়রুল বাসার

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

‘অরুণাচল প্রদেশ’ প্রশ্নে ভারতকে ছাড় নয়: চীন

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

তেলের দাম ব্যারেল প্রতি ৯০ ডলার ছাড়াল

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT