চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিরাজের ৭ উইকেট, মুমিনুলের সেঞ্চুরি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪৬ অপরাহ্ণ ০৫, অক্টোবর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

প্রথমদিনটা বাংলাদেশ-শ্রীলঙ্কা ছিল সমানে সমান। তবে দ্বিতীয়দিন কিছুটা এগিয়ে থাকল বাংলাদেশ। সফরকারীদের আসলে এগিয়ে রাখলেন মেহেদী হাসান মিরাজ ও মুমিনুল হক। মিরাজের ৭ উইকেট নেয়ার পর সেঞ্চুরি করেছেন মুমিলুন। সবমিলিয়ে লিড নিয়েছে বাংলাদেশ।

আগের দিনই ৩ উইকেট নিয়েছিলেন মিরাজ। দ্বিতীয়দিন আরও ৪ উইকেট নিয়ে দ্রুত অলআউট করে দেন শ্রীলঙ্কা ‘এ’ দলকে। জবাবে ব্যাট করতে নেমে সাদমান ইসলামের ফিফটি আর আর মুমিনুল হকের সেঞ্চুরিতে লিড নিয়েছে বাংলাদেশ।

হাম্বানটোটায় দ্বিতীয় চারদিনের ম্যাচে শ্রীলঙ্কানদের ২৬৮ রানের জবাবে ৬ উইকেটে ২৮৩ রান নিয়ে দিনশেষ করে বাংলাদেশ।

Banglabid

আগের দিনের ৫ উইকেটে ২২৩ রান নিয়ে নেমে সকালেই মিরাজের তোপে পড়ে শ্রীলঙ্কার ইনিংস। ২৬৪ থেকে ২৬৮ রানে যেতেই তারা হারায় শেষ ৫ উইকেট।

লঙ্কান ইনিংসে ধস নামিয়ে টানা উইকেট নিয়ে লেজ মুড়ে দেন মিরাজ। প্রথম ম্যাচে ৫ উইকেট পাওয়া মিরাজ এবার ৮৪ রানে নেন ৭ উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতে অবশ্য বিপাকে পড়েছিল ‘এ’ দল। এক রান করে ওপেনার জহুরুল ইসলাম ফেরেন দ্বিতীয় ওভারেই। ৬ষ্ঠ ওভারে ৯ রান করে ফিরে যান টানা ব্যর্থতার মধ্য দিয়ে যাওয়া নাজমুল হোসেন শান্ত। ২২ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়া দল ঘুরে দাঁড়ায় সাদমান আর মুমিনুলের ব্যাটে।

Reneta

দুজনেই ছিলেন সেঞ্চুরির পথে। ১৫৪ রানের জুটির পর বাঁহাতি স্পিনার প্রভাত জয়াসুরিয়ার বলে ৭৭ করে ফেরেন সাদমান।

তবে অধিনায়ক মুমিনুল হাতছাড়া করেননি সেঞ্চুরি। ১৯০ বলে ১৫ চার আর ১ ছক্কায় ১১৭ রান করে থামে ‘এ’ দল অধিনায়কের ইনিংস। শেষ সেশনে এনামুল হক বিজয় দ্রুত ফিরে গেলেও আর বিপদ বাড়তে দেননি নুরুল হাসান সোহান আর বল হাতে সফল মিরাজ। ৩৫ রান নিয়ে সোহান আর ৮ রান নিয়ে মিরাজ শুরু করবেন তৃতীয় দিনের খেলা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

অস্ত্রোপচারের পর কেমন আছেন জুনিয়র এনটিআর?

আগস্ট ১২, ২০২৬

কিংবদন্তি পেলের সাবেক ক্লাবে যোগ দিলেন বাংলাদেশের শমিত

আগস্ট ১২, ২০২৬

এলোমেলো দ্বিপাক্ষিক সিরিজের দিন শেষ, বলছেন আইসিসি সিইও

আগস্ট ১২, ২০২৬

গাজীপুর সাফারি পার্কে ‘রাজু বাহাদুর’সহ মারা গেল দুটি হাতি

আগস্ট ১২, ২০২৬

সরকারি সেবায় দালালের দৌরাত্ম্য নিয়ে প্রশ্ন তুলেছেন জাইমা রহমান

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT