অনূর্ধ্ব ১৯ যুব বিশ্বকাপের স্থান নির্ধারনী ম্যাচে শ্রীলংকাকে ৩ উইকেটে হারিয়ে তৃতীয় স্থান অর্জন করেছে জুনিয়র টাইগাররা। ছোটদের বিশ্বকাপে এটি বাংলাদেশের সেরা অর্জন। এর আগে পঞ্চম স্থান অর্জন ছিলো টাইগারদের সেরা অর্জন। দলের জয়ে দুই উইকেট এবং ৫৩ রান করে এদিনও বড় ভূমিকা রাখে অধিনায়ক মেহেদি হাসান মিরাজ।
টসে জিতে ব্যাট করতে নেমে শুরুটা দুর্দান্ত ছিলো লংকানদের। মেন্ডিস-পেরেরার ওপেনিং জুটি থেকেই তারা তুলে নেয় ৬০। বাংলাদেশ খেলায় ফেরা মেহেদি হাসান মিরাজের হাত ধরে। মাত্র তিন রানের ব্যাবধানে মেন্ডিস এবং পেরেরাকে ফেরান মিরাজ।
৭০ রানে ৩ উইকেট হারিয়ে কিছুটা বিপর্যয়ে পড়লেও ৪র্থ উইকেটে ৩৯ রানের জুটি গড়ে তা কাটিয়ে উঠে শ্রীলঙ্কা। অধিনায়ক চারিথ আসালাঙ্কা করনে সর্বোচ্চ ৭৬ রান। ৪৮ ওভার ৫ বলে ২১৪ রানে অলআউট হয় শ্রীলঙ্কান যুব দল। বাংলাদেশ অধিনায়ক মিরাজ ৩টি এবং সাইফউদ্দীন ও হালিম নেন ২টি করে উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে ৩ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছায় বাংলাদেশ। দলীয় ১ রানে হাসানের উইকেট হারালেও জয়রাজ শেখ এবং জাকির আলীর ব্যাটে ম্যাচে ফেরে বাংলাদেশ। তাদের জুটি থেকে আসে ৫৮ রান।
এরপর জয়রাজ শেখ এবং জাকির ফিরে গেলে অধিনায়ক মেহেদি হাসান মিরাজ এবং নাজমুল হোসাইন শান্ত’র ব্যাটে ম্যাচে ফেরে বাংলাদেশ। শান্ত করেন ৪০ এবেং মিরাজের ব্যাট থেকে আসে ৫৩ রান।
শেষ পর্যন্ত ৩ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছায় বাংলাদেশ। ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন টাইগার অধিনায়ক মেহেদি হাসান মিরাজ।






