চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিরাজের যেখানে ভরসা, অ্যাগারের সেখানেই ভয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫৩ অপরাহ্ণ ২৮, আগস্ট ২০১৭
স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে ব্যাটিং ও ফিল্ডিং করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: বিসিবি

দ্বিতীয় দিন শেষে মিরপুর টেস্টের ভাগ্য এখন সাহসীদের জন্য অপেক্ষা করছে। বাংলাদেশ কত টার্গেট দিতে পারে সেই হিসাব-নিকাশ চলছে। দিনের শেষে সংবাদ সম্মেলনে এসে মিরাজ বললেন, ‘আমরা যে রান করবো, তা নিয়েই লড়বো।’ তার আগে অ্যাশটন অ্যাগার ওই যেকোনো রানকেই ভয় পাওয়ার কথা বলেছেন, ‘এই উইকেটে যেকোনো টার্গেটই চাপের কারণ হতে পারে।’

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশ টস জিতে আগে ব্যাট করে নিজেদের প্রথম ইনিংসে ২৬০ রান করে। জবাবে দ্বিতীয় দিন অস্ট্রেলিয়া থেমে যায় ২১৭ রানে। শেষ বিকেলে সৌম্য সরকারের উইকেট হারিয়ে মোট ৪৫ করেছে বাংলাদেশ। লিড (৪৩) যোগ হয়ে মিরাজরা এগিয়ে ৮৮ রানে।

‘যে উইকেটে খেলছি, তাতে মনে হয় যে আমরা যত রানই করি ওটাই আমাদের জন্য ফাইটিং স্কোর,’ মন্তব্য করে মিরাজ বলেন, ‘দেখেন আমরা ২৬০ রান করেছি। ওটার মধ্যেই ওদের আটকে দিয়েছি। আমার কাছে মনে হয় এখনও আমাদের ব্যাটসম্যানরা কালকে ব্যাট করতে পারবে। অনেক সময় আছে। আমরা যে রানই করবো ওটা নিয়ে লড়ব।’

দুই দিন মিলিয়ে মিরাজই বাংলাদেশের হয়ে বেশি হাত ঘুরিয়েছেন। ২৬ ওভার বল করেছেন তিনি। মেডেন ৬টি। রান দিয়েছেন ৬২। উইকেট তিনটি।

প্রতিপক্ষ হিসেবে অস্ট্রেলিয়া কেমন তা এই দুদিনে টের পেয়েছেন। তাদের প্রতি শ্রদ্ধা রেখে তরুণ অফস্পিনার বলেন, ‘নির্দিষ্ট করে বলতে পারব না কত টার্গেট দিতে পারবো।  কারণ ওরা অনেক ভাল টিম। যেটা করতে পারব ওটা নিয়েই লড়তে হবে।’

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

ফিফার সেরা একাদশের ভোটে নেই কুবারসি, আছেন মেসি-এমবাপে-হালান্ড

জুলাই ২১, ২০২৬

হস্তশিল্প খাতের উন্নয়নে ব্র্যাক ইউনিভার্সিটি ও বাংলাক্রাফটের সমঝোতা স্মারক সই

জুলাই ২১, ২০২৬

বিশ্বকাপ তারকা ওলিসেকে ঘিরে বিস্ফোরক অভিযোগ সাবেক প্রেমিকার

জুলাই ২১, ২০২৬

দেশে ফিরলে আইনের মুখোমুখি হতে হবে শেখ হাসিনাকে: আসিফ নজরুল

জুলাই ২১, ২০২৬

২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা, জনপ্রতি খরচ বাড়ল ৩৮ হাজার ৫১১ টাকা

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT