চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিরাজের উন্নতির পেছনে ‘বিশ্বকাপ অভিজ্ঞতা’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১৭ অপরাহ্ণ ২৬, মে ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

ক্যারিয়ারের শুরুতে মেহেদী হাসান মিরাজ পেয়েছিলেন ‘টেস্ট স্পেশালিস্ট’ তকমা। অভিষেক টেস্ট সিরিজে ইতিহাস গড়ে বিশ্ব ক্রিকেটে হইচই ফেলে দেয়া টাইগার অফস্পিনার এবার আলোচনায় বোলারদের ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের দুই নম্বরে উঠে।

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয়ে অবদানের ছাপ পড়েছে র‌্যাঙ্কিংয়ে। মিরপুরে প্রথম ম্যাচে ৪ ও দ্বিতীয় ম্যাচে ৩ উইকেট নিয়ে দুই ধাপ এগিয়েছেন মিরাজ। বুধবার হালনাগাদ করা আইসিসির বোলিং র‌্যাঙ্কিংয়ে দুই নম্বরে উঠে এসেছে তরুণ তারকা।

শুধু টেস্ট নয়, সব সংস্করণে ভালো করার স্পৃহা মিরাজকে ধীরে ধীরে কেবল উপরেই তুলছে। উন্নতির পেছনে ওয়ানডে দলে ধারাবাহিক হতে পারা ও ২০১৯ বিশ্বকাপ অভিজ্ঞতার ব্যাপারকে সামনে আনলেন তিনি।

বুধবার ভিডিও বার্তায় মিরাজ বলেছেন, ‘প্রথম যখন খেলা শুরু করি, তখন কিন্তু টেস্ট দিয়েই শুরু করেছিলাম। প্রথমদিকে ওয়ানডেতে তেমন সুযোগও পাইনি। ধারাবাহিকভাবে ওয়ানডে খেলছি ২০১৮ সাল থেকে, যেটা আমাদের ওয়েস্ট ইন্ডিজ সফর হয়েছিল, আমরা যেটা জিতেছিলাম। এরপর থেকে নিয়মিত ওয়ানডে খেলছি। তারপর এশিয়া কাপ, দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড সফর, বিশ্বকাপ খেলেছি। উইন্ডিজ সফর, ওখান থেকে ছোট ছোট পারফর্ম করতে করতে আজকে এই জায়গায়।’

‘যেটা সবসময় চেষ্টা করেছি যে, ওয়ানডে ক্রিকেটে ব্যাটসম্যানদের রানের জন্য অনেক তাড়া থাকে। তাই মনে করেছি, যদি ওই জায়গাটায় ফোকাস থাকে, যদি ভালো করতে পারি, তাহলে সুযোগ বেশি থাকবে। আর যেটা বলব, বিশ্বকাপ। সেটা অনেক বড় একটা ইভেন্ট ছিল। যা আমার আত্মবিশ্বাস অনেক বাড়িয়েছে।’

‘বিশ্বকাপে বিশ্বমানের খেলোয়াড়রা থাকে। ইংল্যান্ডে তো স্পিন উইকেট ছিল না। চেষ্টা করেছি যতটুকু সম্ভব নিজে ভালো করা যায়। কারণ বিশ্বকাপে অনেক ভালো উইকেট থাকে। নিজেকে মানসিকভাবে ওইভাবে তৈরি করেছিলাম যে, যদি উইকেট নাও পাই, ব্যাটসম্যান যেন আমাকে মারতে না পারে, আমার উপর প্রভাব খাটাতে না পারে। যেন দলের প্রয়োজনে যেকোনো সময় রান চেক দিয়ে দুই-একটা উইকেট বের করতে পারি। ওই চেষ্টা করেছি। কয়েক ম্যাচে হয়েছে। সাউথ আফ্রিকা ম্যাচে হয়েছে, নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের সাথেও ২ উইকেট করে পেয়েছি। ছোট ছোট জিনিসই অনেক সময় পার্থক্য গড়ে দেয়। সেগুলো নিয়েই চিন্তা করেছিলাম।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডেমিরাজলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

মারা গেছেন অভিনেতা সেলিম কুমার

জুন ৭, ২০২৬

ফাইনালে হারের কারণ ব্যাখ্যা করলেন বাটলার

জুন ৬, ২০২৬

ফাইনাল হারের দায় নিজের কাঁধে নিলেন বাটলার

জুন ৬, ২০২৬

জার্মানির শিরোপা পুনরুদ্ধারের মিশন, বাধা ইকুয়েডর-আইভরি কোস্ট

জুন ৬, ২০২৬

নয়াদিল্লির যন্তর মন্তরে সমাবেশ করেছেন ‘ককরোচ জনতা পার্টি’র সমর্থকরা

জুন ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT