চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিরাজের অধিনায়কত্ব নিয়ে অভয় দিচ্ছেন সানি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১৭ অপরাহ্ণ ০৭, জানুয়ারি ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

বয়সভিক্তিক দলে অধিনায়কত্বের অভিজ্ঞতা আছে মেহেদী হাসান মিরাজের। তবে বিপিএলে এবারই প্রথম নেতৃত্ব দিচ্ছেন টাইগার তরুণ এই অলরাউন্ডার। রাজশাহী কিংসের নেতা হিসেবে প্রথম ম্যাচে জয় না পেলেও মিরাজের প্রশংসা করে তার অধিনায়কত্ব নিয়ে অভয় দিচ্ছেন সতীর্থ আরাফাত সানি।

২০১৪ এবং ২০১৬ দুই বিশ্বকাপে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের হয়ে অধিনায়কত্ব করেছেন মিরাজ। তার নেতৃত্বে ২০১৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সেমিফাইনাল খেলেছিল বাংলাদেশ। বয়সভিত্তিক পর্যায়ে টাইগারদের সবচেয়ে বড় সাফল্য সেটাই।

বিপিএলে মিরাজের অধিনায়কত্ব নিয়ে রাজশাহীর স্পিনার আরাফাত সানি বলেন, ‘মিরাজ হয়তো বিপিএলে প্রথম অধিনায়কত্ব পালন করছে। কিন্তু সে নেতৃত্ব দেয়ার ক্ষেত্রে অভ্যস্ত। অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক ছিল, সেরা ক্রিকেটারও হয়েছে আমাদের। ওর জন্য একটু বাড়তি দায়িত্ব বলা যায়। আমরা ওকে ইতিবাচক সহায়তা করছি সে যা করতে চায়।’

আসরের প্রথম ম্যাচে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে বেশ বড় ব্যবধানেই হারে মিরাজের নেতৃত্বাধীন রাজশাহী কিংস। ম্যাচে তেমন ছাপ ফেলতে পারননি অধিনায়কও। বল হাতে একটি উইকেট পেলেও ছিলেন বেশ খরুচে। তিন ওভারে রান দেন ৩৮।

বোলিংয়ের মতো ব্যাটিংয়েও নামের প্রতি সুবিচার করতে পারেননি বাংলাদেশ জাতীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ এই সদস্য। তিন বল মোকাবেলা করে এক রান করতে পেরেছিলেন মিরাজ।

তবে অন্যদের তুলনায় হারা ম্যাচে বেশ ভালোই পারফর্ম করেন স্পিনার আরাফাত সানি। বল হাতে তিন ওভারে ২৩ দিয়ে নেন ২ উইকেট। আর ব্যাট হাতে ১৮ বলে করেন ১৮ রান।

Reneta

তবে প্রথম ম্যাচের ভুলভ্রান্তি কাটিয়ে পরের ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় রাজশাহী। বুধবার নিজেদের দ্বিতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ মাহমুদউল্লাহ রিয়াদের খুলনা টাইটানস।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আরাফাত সানিবিপিএল-২০১৯বিপিএল-৬মেহেদী হাসান মিরাজলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

মিশর-আর্জেন্টিনা ম্যাচের রেফারি ফিফার পর্যালোচনায়

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

যবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধরের অভিযোগে বিক্ষোভ, বিচারের দাবিতে আলটিমেটাম

জুলাই ৮, ২০২৬

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

জুলাই ৮, ২০২৬
ছবি: ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত

সংসদ অধিবেশন দেখতে আসা শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী

জুলাই ৮, ২০২৬

বিশ্বকাপের মাঝেই আর্জেন্টিনা ফুটবলের বিরুদ্ধে অর্থপাচার অভিযোগের তদন্তে এফবিআই

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT