চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিরপুরের পর ডিমেরিট পয়েন্ট পেল চট্টগ্রাম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০২ অপরাহ্ণ ০৬, ফেব্রুয়ারি ২০১৮
স্পোর্টস
A A

টেস্ট ভেন্যু হিসেবে প্রসিদ্ধ মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের পর ডিমেরিট পয়েন্ট পেয়েছে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। সদ্যসমাপ্ত বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের প্রথম টেস্টের উইকেটকে নিম্নমানের বলে একটি ডিমেরিট পয়েন্ট ঘোষণা করেছে আইসিসি।

গত বছর সেপ্টেম্বরে বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্টের পর আউটফিল্ড ‘বাজে’ হওয়ার কারণে দুই ডিমেরিট পয়েন্ট পায় হোম অব ক্রিকেট।

৩১ জানুয়ারি-৪ ফেব্রুয়ারি জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের প্রথম টেস্ট। পাঁচদিনে রান হয় ১৫৩৩। পাঁচ সেঞ্চুরি ও ছয় হাফ সেঞ্চুরির ম্যাচে পঞ্চম দিনেও উইকেট ছিল ব্যাটসম্যানদের পক্ষে।
মূর্তিকারিগর

জয়ের সুযোগ তৈরি করেও পঞ্চম দিন মুমিনুল-লিটনের ব্যাটিং নৈপুণ্যে ড্র মানতে হয় শ্রীলঙ্কার।

শেষ দিনে উইকেট বোলিং সহায়ক না হওয়ায় ম্যাচ রেফারি ডেভিড বুনের কাছে উইকেট নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেন শ্রীলঙ্কার কোচ চণ্ডিকা হাথুরুসিংহে।

ম্যাচ রেফারি ডেভিড বুনের দেওয়া রিপোর্টের ভিত্তিতেই এই ডিমেরিট পয়েন্ট পেয়েছে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের উইকেট। আইসিসির নিয়ম অনুযায়ী কোনো উইকেট বা মাঠে পাঁচ বছরের মধ্যে পাঁচটি ডিমেরিট পয়েন্ট পেলে সেটি ১ বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হবে।

ডেভিড বুন তার রিপোর্টে উল্লেখ করেন, ‘ফাস্ট বোলারদের জন্য পিচে কোন মুভমেন্ট ছিল না, যেটি পুরো ম্যাচ জুড়ে ছিল। স্পিনারদের জন্য উইকেটে মাঝে মধ্যে নিচু টার্ন ছিল। কিন্তু ম্যাচর অগ্রগতির জন্য যা মোটেও যথেষ্ট নয়। ফলে পাঁচ দিন ব্যাটিং করা ব্যাটসম্যানদের জন্য কোনো কঠিন কিছু ছিল না।’

শেয়ারTweetPin
পূর্ববর্তী

ফিরছে স্কুল ক্রিকেটের হারানো ঐতিহ্য

পরবর্তী

প্রশ্ন ফাঁসে জড়িতদের বিচার দাবিতে ঢাবিতে বিক্ষোভ মিছিল

পরবর্তী

প্রশ্ন ফাঁসে জড়িতদের বিচার দাবিতে ঢাবিতে বিক্ষোভ মিছিল

শিক্ষামন্ত্রীর পদত্যাগ সমাধান নয়

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিএনপি এখন আগের চেয়েও জনপ্রিয় ও শক্তিশালী: রুহুল কবির রিজভী

আগস্ট ২৬, ২০২৬

পর্তুগালের বাংলাদেশ কমিউনিটির গর্ব: প্রথম প্রজন্মের ডাক্তার মন্জিল দিগন্ত

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

আগস্ট ২৬, ২০২৬

‘অভিনেতাদের জায়গা দখল করছেন ইনফ্লুয়েন্সাররা’

আগস্ট ২৬, ২০২৬

প্যাকেটে ঘি, ভেতরে পাম অলিন-বনস্পতি! মসলাতেও মানের ঘাটতি

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT