বিনোদন

মিমোর স্বপ্নপূরণ করলেন রিয়াজ

মিমোর স্বপ্নপূরণ করলেন রিয়াজ

প্রথমবার একসঙ্গে জুটিবদ্ধ হয়ে ছোটপর্দায় কাজ করলেন চিত্রনায়ক রিয়াজ ও ‘সুপার হিরোইন’ খ্যাত লামিয়া মিমো। সুপার হিরোইন প্রতিযোগীতায় চ্যাম্পিয়ন হলেও ঢাকাই চলচ্চিত্রের নায়কদের সঙ্গে কাজ করা হয়নি মিমোর। তবে সেই স্বপ্ন পূরণ হলো এবার। সেকারণে বেশ উচ্ছ্বসিত মিমো।

সুজন বড়ুয়ার পরিচালনায় ‘সে ছিলো অামার স্বপ্নচারিণী’ শিরোনামে একটি নাটকে একসঙ্গে কাজ করেছেন তারা।

শুটিং’র ফাঁকে রিয়াজ-মিমো
শুটিং’র ফাঁকে রিয়াজ-মিমো

রাজধানীর বিভিন্ন লোকেশনে শুটিং করেছেন রিয়াজ ও মিমো। তবে শুটিংয়ের ফাঁকে ফাঁকে রিয়াজ -মিমোর কেমিস্ট্রি ছিলো দেখার মতো। তাইতো ইউনিটের অনেকের ক্যামেরায় বন্দি হয়েছেন তারা দু’জন।

 

শুটিং’এ মনোযোগী রিয়াজ-মিমো
শুটিং’এ মনোযোগী রিয়াজ-মিমো

অার এ বিষয়ে মিমো লিখেছেন,  রিয়াজ ভাইয়ের সঙ্গে কাজ করতে পেরে খুবই আনন্দিত। ভীষণ এক্সসাইটেড।%e0%a6%b0%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%85%e0%a6%9c%e0%a7%a7 তিনি আমার স্বপ্নের নায়ক। তার অভিনয় আমাকে মুগ্ধ করে। আমার অনেক দিনের ইচ্ছে ছিলো তার সঙ্গে কাজ করবো। সেই ইচ্ছে আজ পূরণ হলো।

প্রতিবেদক

অনলাইন ডেস্ক

বাংলাদেশ ও বিশ্বের গুরুত্বপূর্ণ খবর, মানুষের গল্প এবং যাচাইকৃত তথ্য পাঠকের কাছে পৌঁছে দেয় চ্যানেল আই অনলাইন।

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…