চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিন্নির আইনজীবী না পাওয়ার পেছনে শম্ভু-সুনাম?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৪০ পূর্বাহ্ন ০১, আগস্ট ২০১৯
- সেমি লিড, অপরাধ
A A
ফাইল ফটো

ফাইল ফটো

বরগুনায় রিফাত শরীফ হত্যার পর যখন নয়নের গডফাদারদের নাম আলোচিত হচ্ছিল, অন্যদিকে দৃষ্টি নিতে তারাই রিফাতের বাবাকে দিয়ে মিন্নির বিরুদ্ধে সংবাদ সম্মেলন এবং মানববন্ধন করিয়েছে বলে অভিযোগ করছেন বরগুনাবাসী অনেকে।

সংসদ সদস্য শম্ভু এবং তার ছেলে সুনাম দেবনাথের কারণেই মিন্নি প্রথমে আইনজীবী পাননি বলেও অভিযোগ করেন তারা।

বরগুনায় রিফাত হত্যার পর হত্যাকারীদের মাদক ব্যবসা এবং বিভিন্ন অপরাধের প্রশ্রয়দাতা হিসেবে সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর ছেলে সুনাম দেবনাথ এবং পৌরসভার প্যানেল মেয়রের ছেলে, মঞ্জুরুল আহসান জনের নাম উঠে আসে। এ অবস্থায় ঘটনার ১৮ দিন পর রিফাত শরীফের বাবা দুলাল শরীফকে নিয়ে প্রেসক্লাবে আসেন সুনাম দেবনাথ এবং সেদিনই তিনি প্রথম রিফাতের স্ত্রী মিন্নির গ্রেপ্তার দাবি করেন।

মিন্নির বিচারের দাবিতে রিফাতের বাবাকে নিয়ে মানববন্ধনও করেন সুনাম দেবনাথ এবং মঞ্জুরুল আহসান জন। এরপরই মামলার সাক্ষী থেকে আসামি হিসেবে মিন্নি গ্রেপ্তার হন বলে জানিয়েছেন বরগুনা জেলা ছাত্রলীগ সভাপতি জুবায়ের আদনান অনিক।

ওই প্রভাবশালীদের কারণেই মিন্নিকে আদালতে তোলার প্রথম দিন তার পক্ষে কোনো আইনজীবী ছিল না বলেও অভিযোগ করেন অনেকে।

রাজধানীসহ বিভিন্ন স্থান থেকে বিভিন্ন সংগঠন মিন্নিকে আইনী সহায়তা দিতে আসে এবং প্রবল সমালোচনার মুখে বরগুনার আইনজীবীরা মিন্নির পক্ষে দাঁড়াতে রাজি হন। তখন সেই আইনজীবীদেরকে রাতে নিজ কার্যালয়ে ডেকে বৈঠক করেন সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। সেখানে তার ছেলে সুনাম দেবনাথ এবং বাদী পক্ষের আইনজীবীও উপস্থিত ছিলেন।

Reneta

বরগুনার মানুষ বলছেন, হত্যাকারীরা কার লোক তা সবাই জানে। তাই সেই প্রভাবশালীরা তাদের অপরাধ ঢাকতে তদন্ত এবং বিচার কাজকে প্রভাবিত করার চেষ্টা করছেন বলেও অভিযোগ তাদের।

আরও দেখুন ওবায়দুল রশিদের ভিডিও প্রতিবেদনে:

Jui  Banner Campaign
ট্যাগ: আয়েশা সিদ্দিকা মিন্নিবরগুনা রিফাত হত্যারিফাত শরীফরিফাত হত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

বিজয়ের শেষ সিনেমার মুক্তি নিয়ে স্বস্তি, তবে…

ফেব্রুয়ারি ১০, ২০২৬

জাতীয় নির্বাচন ও গণভোট বিষয়ে জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার ভাষণ

ফেব্রুয়ারি ১০, ২০২৬

দ্বিধাহীন চিত্তে আপনার ভোটাধিকার প্রয়োগ করুন: প্রধান উপদেষ্টা

ফেব্রুয়ারি ১০, ২০২৬

বছরের প্রথম সেন্সর সার্টিফিকেট পেল ইমপ্রেসের যে ছবি

ফেব্রুয়ারি ১০, ২০২৬

রেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে জেতালেন সেইফার্ট-অ্যালেন

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT