চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিনহাজুলের চোখে সাঞ্জামুল ‘পরীক্ষিত’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০১ অপরাহ্ণ ১৪, মার্চ ২০১৭
স্পোর্টস
A A

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে দলে চমক দুটি। শুভাগত হোমের ফেরা আর প্রথমবারের মতো সাঞ্জামুল ইসলামের দলে অন্তর্ভুক্তি। পরে বাঁহাতি স্পিনার সাঞ্জামুলের ব্যাপারে ব্যাখ্যা দিলেও শুভাগতর ব্যাপারে সেটি দিতে পারলেন না প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। তার কথায়, টিম ম্যানেজমেন্টের চাওয়া থেকেই দলে ফিরেছেন শুভাগত।

বিসিবির একাডেমি ভবনে মঙ্গলবার মিনহাজুল আবেদিন সংবাদমাধ্যমকে বলেন, ‘টিম ম্যানেজমেন্টের কিছু চাওয়া থাকে একেকটা সিরিজে। সবসময়ই কোচ আমাদের বলে দেয় এ ধরণের খেলোয়াড় লাগবে। এটা নিয়ে আমাদের কাজ করতে হয়। এটা সবার জানা দরকার, সিলেকশন প্যানেলে আমরা যে তিনজন আছি তার সঙ্গে কিন্তু আরও দু’জন আছে। টিম ম্যানেজমেন্টে হেড কোচ হাথুরুসিংহে আছে, খালেদ মাহমুদ সুজন আছে। এই পাঁচজন মিলে কিন্তু আমাদের সিলেকশন প্যানেল। ওদের ম্যাসেজ থাকে যে এই ধরণের প্লেয়ার দরকার। আমাদের একটা প্ল্যান দেয়। সেভাবেই আমাদের কাজ করতে হয়।’

শুভাগত টিম ম্যানেজমেন্টের পছন্দ বলে বিবেচিত হওয়ায় তার ব্যাপারে আর কথা বাড়াননি মিনহাজুল। তবে সাঞ্জামুলের ব্যাপারে বিস্তারিত ব্যাখ্যাই দিলেন, ‘সাঞ্জামুল আমাদের এইচপি স্কোয়াডের প্লেয়ার। আমরা ওয়ানডের জন্য তাকে নার্সিং করেছি। লংগার ভার্সন বিসিএলে খুব ভালো খেলেছে। এছাড়া গত প্রিমিয়ার লিগে যথেষ্ট ভালো বল করেছে। সবকিছু মিলিয়ে আমাদের পরিকল্পনা ছিল বাঁহাতি স্পিনার হবে এবং দরকার হলে ব্যাটিং করতে পারবে। সে হিসেবেই এইচপি ক্যাম্পের মাধ্যমে আমরা ওকে তৈরি করেছি। সাঞ্জামুল পরীক্ষিত, ফাস্ট ক্লাসে খুব ভালো করেছে। এজন্যই ওকে নেওয়া।’

সদ্য সমাপ্ত প্রথম শ্রেণির মৌসুমে ১০ ম্যাচে ৩৩ উইকেট নিয়েছেন সাঞ্জামুল। ঢাকা প্রিমিয়ার লিগের গত আসরে ১৬ ম্যাচে ১৬ উইকেট নেন এই স্পিনার।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

টাঙ্গাইলে জঙ্গিবিরোধী অভিযানে জেএমবি সদস্য গ্রেফতার

পরবর্তী

কুষ্টিয়ায় পারিবারিক কলহের জেরে নিহত ১

পরবর্তী

কুষ্টিয়ায় পারিবারিক কলহের জেরে নিহত ১

শততম টেস্টে জয়ী তিন অধিনায়ক। বাঁ থেকে-সিড গ্রেগরি (অস্ট্রেলিয়া), গ্যারি সোবার্স (ওয়েস্ট ইন্ডিজ) ও মুশতাক মোহাম্মদ (পাকিস্তান)

শততম টেস্টে জয় আছে তিন দেশের

সর্বশেষ

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই ‘স্পেলিং স্টার ২০২৬’ এর লঞ্চিং সেরিমনি

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT