চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিতু হত্যা মামলায় গুন্নু ও রবিনের ৭ দিনের রিমান্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৪ অপরাহ্ণ ১২, জুন ২০১৬
বাংলাদেশ
A A

পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মিতু হত্যায় জড়িত সন্দেহে আটক শিবির নেতা গুন্নু ও মাস্টার মাইন্ড বলে কথিত রবিনকে ৭ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে ডিবি। তদন্তে গতি আনতে মামলার তদন্তভার দেয়া হয়েছে একজন সহকারী কমিশনারকে। পুলিশের আইজি বলেছেন, দেশী-বিদেশী চক্রান্তকারীরা দেশে গুপ্ত হত্যা চালাচ্ছে।

দুপুরে শিবির নেতা আবু নছর ওরফে গুন্নু এবং মিতু হত্যার প্রধান সন্দেহভাজন শাহ জামান রবিনকে হাজির করা হয় নগরীর সিএমএম আদালতে। হত্যার তদন্তকারী কর্মকর্তা আদালতকে জানান, গুন্নুকে ওই হত্যাকাণ্ডে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে এবং ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে খুনীদের একজনের চেহারা হুবহু রবিনের মতো। অপরাধের সঙ্গে এদের জড়িত থাকার তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে দাবি করে গুন্নু ও রবিনকে জিজ্ঞাসাবাদের জন্যে ১০ দিনের রিমান্ড চায় ডিবি। আদালত ৭ দিনের রিমান্ড মঞ্জুর করে।

চাঞ্চল্যকর ওই মামলার তদন্তের অগ্রগতি নিয়ে বৈঠক করেন সিএমপি কমিশনার। সেখানেই মামলার তদন্তকারী কর্মকর্তা বদলের সিদ্ধান্ত নেয়া হয়। সিএমপি ডিবির সহকারী কমিশনার কামরুজ্জামানকে মিতু হত্যা মামলার তদন্তের নির্দেশ দেয়া হয়। এরই মধ্যে মামলার নথিপত্র গ্রহণ করে তদন্তকাজ শুরু করেছেন ওই সহকারী কমিশনার।

Banglabid

সারাদেশে চলমান জঙ্গিবিরোধী বিশেষ অভিযান পরিদর্শনে চট্টগ্রামে গিয়ে আইজিপি শহীদুল হক বলেছেন, জঙ্গিরাই দেশে নাশকতা চালাচ্ছে। আমরা তৎপর আছি, জনগণের সহায়তা চাই। জঙ্গিবাদ দেশে মাথাচাড়া দিয়ে উঠলে এদেশ পাকিস্তান, সিরিয়ার মতো অকার্যকর দেশ হিসেবে পরিগণিত হবে। এর বিরুদ্ধে দাঁড়িয়ে সবাই মিলে উত্থান ঠেকাতে হবে। পুলিশের মনোবল দুর্বল করে জঙ্গিরা ফায়দা লুটবে তা হবে না। হত্যাকারীদের অবশ্যই বের করবো সেই প্রত্যয় নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। 

চট্টগ্রাম নগরীর জিইসি মোড়ে গত ৫ জুন সকালে পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতুকে তার শিশুসন্তানের সামনেই কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চট্টগ্রাম-পুলিশ সুপার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাশিয়াকেই দুষছে ইউয়েফা তবে বিতর্কমুক্ত নয় ইংল্যান্ড

পরবর্তী

খ্রিস্টান ব্যবসায়ী হত্যাকাণ্ডে আরেকজন আটক

পরবর্তী

খ্রিস্টান ব্যবসায়ী হত্যাকাণ্ডে আরেকজন আটক

সমকামীদের নাইট ক্লাবে ৫০ জনকে হত্যা করে ধ্বংসযজ্ঞ

সর্বশেষ

পাকিস্তানের বিপক্ষে তিন দিনেই ইনিংস ব্যবধানে জিতল ইংল্যান্ড

আগস্ট ২১, ২০২৬

কেমন হল এশিয়ান গেমসের বাংলাদেশ দল

আগস্ট ২১, ২০২৬

পারেদেসকে ১০ ও মোলিনাকে ৭ ম্যাচের নিষেধাজ্ঞা, আর্জেন্টিনাকে বড় জরিমানা ফিফার

আগস্ট ২১, ২০২৬

যুব উন্নয়ন অধিদপ্তরে এখনও দাপিয়ে বেড়াচ্ছেন আওয়ামী লীগের মাসুদ

আগস্ট ২১, ২০২৬
লাল ফাইলে কেন শপথবাক্য পাঠ করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

লাল ফাইলে কেন শপথবাক্য?

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT