চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিতালী এক্সপ্রেসের উদ্বোধন বিকেলে, চলবে ঢাকা-জলপাইগুড়ি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২৭ অপরাহ্ণ ২৭, মার্চ ২০২১
- সেমি লিড, বাংলাদেশ
A A

ঢাকা থেকে ভারতের নিউ জলপাইগুড়ি জংশন পর্যন্ত যাত্রীবাহী ট্রেন ‘মিতালী এক্সপ্রেস’ উদ্বোধন হবে আজ বিকেলে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ট্রেনের নাম নির্ধারণ করেছেন।

ঢাকা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন থেকে উদ্বোধনের সময় অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উপস্থিতি থাকবেন।

রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা শরিফুল আলম জানান: ২৭ মার্চ উদ্বোধন হলেও শিগগির নিয়মিত যাত্রী পরিবহন করবে না মিতালী এক্সপ্রেস। করোনার কারণে ভারতের ভিসা বন্ধ রয়েছে। পরিস্থিতি উন্নতি হলে ট্রেনটি নিয়মিত চলবে। ঢাকা থেকে সোমবার ও বৃহস্পতিবার এবং জলপাইগুড়ি থেকে রোববার ও বুধবার ট্রেনটি চলবে।

রেলপথ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দুপুরে জলাপাইগুড়ি থেকে রাতে ঢাকায় পৌঁছে ফের জলপাইগুড়ির উদ্দেশে ছেড়ে যাবে ট্রেনটি। পথে কোনো স্টেশনে দাঁড়াবে না। বর্তমানে ঢাকা-কলকাতা রুটে ‘মৈত্রী’ এবং কলকাতা-খুলনা রুটে ‘বন্ধন’ নামে দুটি ট্রেন চলছে।

ঢাকা থেকে জলপাইগুড়ির দূরত্ব রেলপথে ৫৯৫ কিলোমিটার। বাংলাদেশ অংশে পড়েছে ৫২৬ কিলোমিটার। বাকি ৬৯ কিলোমিটার ভারত অংশে। ট্রেন থেকে আয় ভাগাভাগির প্রস্তাব দেওয়া হয়েছে ভারতকে। দূরত্ব অনুপাতে ভাড়ার ৮৫ ভাগ বাংলাদেশ এবং বাকি ১৫ ভাগ ভারত পাবে।

রেলের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার সাহাদাত আলী জানান: ভাড়ার হার ও রাজস্ব ভাগাভাগি নিয়ে ভারতকে প্রস্তাব দেওয়া হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে তা চূড়ান্ত হবে।

Reneta

রেল সূত্রে আরও জানা গেছে, মিতালীর সব কামরা হবে শীতাতপ নিয়ন্ত্রিত। সব ধরনের করসহ এসি বার্থে যাত্রীপ্রতি তিন হাজার ৭৪০ টাকা, এসি সিটে দুই হাজার ৮০৫ টাকা এবং এসি চেয়ারে এক হাজার ৮৭০ টাকা ভাড়া পড়বে। ভারতের দেওয়া ১০টি ব্রডগেজ ট্রেন কোচে আপাতত চলবে এটি। পরে নতুন বগি আমদানির পর বাংলাদেশের বগি ও ইঞ্জিনে চলবে মিতালী।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
শেয়ারTweetPin

সর্বশেষ

ভোলার মেঘনা-তেঁতুলিয়া নদীতে এখনো মিলছে না রুপালি ইলিশ

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

সীমান্তে বিএসএফের গুলির জবাবে বিজিবির পাল্টা গুলি

মে ১৯, ২০২৬

প্রযুক্তি নির্ভর ভূমি ব্যবস্থা প্রতিষ্ঠা করা সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কোরবানীর চামড়া সংরক্ষণে বিনামূল্যে লবণ ও বিশেষ ঋণ সুবিধা দেবে সরকার

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

গৌতম আদানির বিরুদ্ধে ঘুষ-জালিয়াতির অভিযোগ প্রত্যাহার যুক্তরাষ্ট্রের

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT