মিডিয়া কাপ ‘সিক্স-এ সাইড’ ক্রিকেট টুর্নামেন্টে জয়ের ধারা অব্যাহত রেখেছে ‘টিম চ্যানেল আই’। বৃহস্পতিবার সকালে দ্বিতীয় ম্যাচে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ডেইলি স্পোর্টস নিউজ২৪কে চার উইকেটে হারিয়েছে তারা।
টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ডেইলি স্পোর্টস নির্ধারিত ৬ ওভারে ৫১ রান সংগ্রহ করে। জবাবে টিম চ্যানেল আই ১৭ বল বাকি থাকতেই এক উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে।
চ্যানেল আইয়ের পক্ষে সোহেল রানা তিন উইকেটসহ ৪০ রান করে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।
মওলানা ভাসানী হকি ষ্টেডিয়ামের সিনথেটিক টার্ফে ১৯ মে থেকে শুরু হয়েছে মিডিয়া কাপ ‘সিক্স-এ সাইড’ ক্রিকেট টুর্নামেন্ট।
ছয় দিনব্যাপী এই মিডিয়া ক্রিকেট উৎসবের ফাইনাল হবে ২৪মে। প্রতিযোগিতার প্রাইজমানি হিসেবে চ্যাম্পিয়ন দল পাবে ৩০ হাজার টাকা এবং রানার্সআপদের জন্য থাকছে ২০ হাজার টাকা।







