চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিডিয়ায় ১৫ বছর নিষিদ্ধ ছিলেন অমিতাভ!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৩ অপরাহ্ণ ২৭, ফেব্রুয়ারি ২০২১
বিনোদন
A A
অমিতাভ বচ্চনকে হাত তুলে স্বাগত জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মেগাস্টার অমিতাভ বচ্চন বক্স অফিস মাতিয়ে রাখেন এই বয়সেও। ভক্তরা অপেক্ষায় থাকেন তার ছবি মুক্তির। নির্মাতারা মুখিয়ে থাকেন তার সময় পাওয়ার জন্য। অথচ এই তারকাকেই ১৫ বছর ধরে নিষিদ্ধ করেছিল মিডিয়া!

এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন অভিনেতা। সত্তরের দশকের কথা। জানজির, দিওয়ার, শোলে ছবির মাধ্যমে অমিতাভ জনপ্রিয়তা পাওয়া শুরু করেছিলেন। তখনই নিষিদ্ধ করা হয় অভিনেতাকে। তাও চমকে যাওয়ার মতো এক কারণে।

ইন্দিরা গান্ধীর শাসনকালে ভারতে ১৯৭৫ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত জরুরি অবস্থা জারি ছিল। গান্ধী পরিবারের সাথে বচ্চন পরিবারের সম্পর্ক খুব ভালো ছিল। বিশেষ করে রাজীব গান্ধীর সঙ্গে খুব ভালো বন্ধুত্ব ছিল অমিতাভের। বন্ধুর খাতিরে অভিনেতা এলাহাবাদে নির্বাচনে দাঁড়িয়ে জিতেও গিয়েছিলেন।

ইন্দিরা গান্ধীর সমালোচনা করায় সেই সময়ে ভারতের অনেক ম্যাগাজিন এবং চ্যানেল নিষিদ্ধ করা হয়েছিল। সেন্সরের আওতায় আনা হয়েছিল অন্য ম্যাগাজিনগুলোকে।

গান্ধী পরিবারের সঙ্গে অমিতাভের সখ্য থাকায় তাকে নিয়ে বেশ কিছু ম্যাগাজিনে সমালোচনা করা হচ্ছিল। প্রভাব খাটিয়ে একটি ম্যাগাজিন বন্ধ করার চেষ্টা করেছিলেন অমিতাভও। ফলে ম্যাগাজিনগুলোর সঙ্গে অমিতাভের সম্পর্ক খারাপ হয়ে যায় এবং তারা এই মেগাস্টারকে নিষিদ্ধ ঘোষণা করেন! তবে কিছুদিন পরেই অমিতাভ বচ্চন একটি দুর্ঘটনার শিকার হন এবং তখন ম্যাগাজিনগুলোতে অভিনেতার খবর প্রকাশ পায়।

ম্যাগাজিনগুলোতে অমিতাভ বচ্চনের খবর না পাওয়ায় প্রচারণার অভাবে বক্স অফিসে সুবিধা করতে পারছিলেন না অভিনেতা। এরপর সেই ম্যাগাজিনের সাথে সমঝোতায় আসার জন্যে ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে বৈঠকে বসেন অমিতাভ এবং পরিস্থিতি ঠিকঠাক করে ফেলেন।

নিষিদ্ধ হওয়ার এই বিষয়টি অভিনেতা তার ব্লগে বিস্তারিত জানিয়েছেন। মিডিয়ায় নিষিদ্ধ থাকায় দিওয়ার, শারাবি, মুকাদ্দার কা সিকান্দার, লাওয়ারিশ, বেমিশাল সহ আরও অনেক সিনেমা বক্স অফিসে ব্যবসা করতে পারেনি। -কইমই

ট্যাগ: অভিনয়অমিতাভ বচ্চননিষিদ্ধবলিউডমুকাদ্দার কা সিকান্দারমেগাস্টারশোলেসিনেমা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাংলাদেশের বাজারে অপোর নতুন ফোন

পরবর্তী

‘তাকদীর’ এর জয়জয়কার: উচ্ছ্বসিত পুরো টিম

পরবর্তী
দুই ব্যক্তি পুরস্কার হাতে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘তাকদীর’ এর জয়জয়কার: উচ্ছ্বসিত পুরো টিম

চ্যানেল আই অনলাইন এর কভার ছবি যেখানে একটি শিশু দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভালো কাজের অপেক্ষা বেড়ে গেল দ্বিগুণ: তাসনুভা তিশা

সর্বশেষ

ছবি: শিক্ষা মন্ত্রণালয়ের করিডোরে সাপ (সংগৃহীত)।

সচিবালয়ের করিডোরে ৩ সাপ, তারপরে যা ঘটল…

আগস্ট ২৭, ২০২৬

রাজধানীর বর্জ্য থেকে উৎপাদন হবে বিদ্যুৎ

আগস্ট ২৭, ২০২৬
আন্তর্জাতিক বেসরকারি সংস্থা 'নূরা হেলথ'ও বাংলাদেশের জাতীয় টেলিভিশন চ্যানেল 'চ্যানেল আই' চুক্তি স্বাক্ষর করছে।

রোগীর সুস্থতায় পরিবারের ভূমিকা তুলে ধরতে চ্যানেল আই ও নূরা হেলথের যৌথ উদ্যোগ

আগস্ট ২৭, ২০২৬

আবারও আলভারেজকে নিয়ে বার্সার নাটকীয়তা

আগস্ট ২৭, ২০২৬

জাতীয় কবির মৃত্যুবার্ষিকীতে চ্যানেল আইয়ের পর্দায় নানা আয়োজন

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT