চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিডিয়ায় শৃঙ্খলা বজায় রাখতে চার নিয়ম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩৮ অপরাহ্ণ ২৮, অক্টোবর ২০১৯
বিনোদন
A A

শিল্পী বা কলাকুশলীর পারিশ্রমিক নিয়ে ঝামেলা, শিডিউল ফাঁসানো-এরকম নিয়ম বহির্ভূত কাজের অভিযোগ প্রায়শই শোনা যায় মিডিয়ায়। বিশেষ করে টেলিভিশন নাটক নিয়ে এমন অভিযোগ বেশ পুরনো। এসব সমস্যা সমাধানের জন্য এবার চারটি নীতিমালা প্রণয়ন করেছে টিভি নাটক সংশ্লিষ্ট চার সংগঠন—অভিনয় শিল্পী সংঘ, ডিরেক্টরস গিল্ড, টেলিপ্যাব ও টেলিভিশন নাট্যকার সংঘ।

এই নীতিমালা বাস্তবায়নের লক্ষ্যে এই চার সংগঠন যৌথভাবে নোটিশ দিয়েছে। যা না মানলে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের কথাও জানিয়েছেন তারা। নীতিমালাগুলো হলো:

১. আগামী ১ নভেম্বর ২০১৯ ইং তারিখ থেকে চুক্তিপত্রে স্বাক্ষর করে কাজ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। চলমান নাটক নির্মাণের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে।

২. সংগঠনের সদস্য নন এমন কেউ নাটক নির্মাণের সাথে যুক্ত হতে চাইলে তাকে অবশ্যই সংশ্লিষ্ট সংগঠনের প্রাথমিক সদস্য পদ গ্রহণ করতে হবে।

৩. সংশ্লিষ্ট সংগঠনের সদস্য নন এমন কারোর সাথে আন্তঃসংগঠনের সদস্য, শিল্পী, কলাকুশলী, প্রযোজক, পরিচালক, নাট্যকার উক্ত কাজের সাথে যুক্ত হতে পারবেন না।

৪. চূড়ান্ত কর্ম ঘণ্টা হবে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত। (অর্থাৎ শিল্পী, কলাকুশলীগণ যার যার কাজের ধরণের সাথে সময় সমন্বয় করে সেটে উপস্থিতি নিশ্চিত করবেন। তবে চিত্রগ্রহণের কাজ সকাল ১০টায়, যা শেষ হবে নির্ধারিত বিরতিসহ রাত ১০টায়।)

Reneta

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উল্লেখিত বিষয় সমূহের ব্যত্যয় ঘটলে শৃঙ্খলা ভঙ্গের জন্য আন্তঃসাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অভিনয় শিল্পী সংঘডিরেক্টর গিল্ডসনিয়মমিডিয়ালিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দেশের ৮ বিমানবন্দরে নিরাপত্তা জোরদার

এপ্রিল ২৭, ২০২৬

বাংলাদেশে এন্ডোমেট্রিওসিসের ঝুঁকি নির্ধারণে ভ্যালিডেশন ও ফলাফল প্রকাশ

এপ্রিল ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

এপ্রিল ২৭, ২০২৬

লিটনদের ১৮৩ রানের চ্যালেঞ্জ জানাল নিউজিল্যান্ড

এপ্রিল ২৭, ২০২৬

সব থেকে কম শো নিয়েও এই ছবির আয় ৩ কোটি!

এপ্রিল ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT