চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিঠুন ঝড় সামলে ইমরুলের ব্যাটে জিতল চট্টগ্রাম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩৮ অপরাহ্ণ ১১, ডিসেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

দর্শক নেই, উল্লাস নেই- একপ্রকার নিরুত্তাপ আবহ। এমন ম্যাচে ঝড় তুলে উত্তাপ ছড়িয়েছিলেন মোহাম্মদ মিঠুন। তাতে ১৬২ রান তোলে সিলেট থান্ডার। জবাবে হোঁচটে শুরু করা চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ম্যাচে ফেরান ইমরুল কায়েস ও চ্যাডউইক ওয়ালটন। এক ওভার অক্ষত রেখেই তারা এনে দিয়েছেন ৫ উইকেটের জয়।

বুধবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল সিলেট থান্ডার ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। হেসেখেলেই জয় পেয়েছে রায়ান এমরিটের চট্টগ্রাম।

প্রথমে ব্যাট করা সিলেট দ্বিতীয় ওভারেই হারায় রনি তালুকদারের উইকেট। ৮ বলে ৫ রান করে আউট হয়েছেন এ ওপেনার। জনসন চার্লসকে নিয়ে ৪৬ রান তুলে ধাক্কা সামলান মিঠুন। এই রানে মাঝে ৩৫ একাই তুলেছেন চার্লস। ২৩ বলের মধ্যে ৭বার বল গড়িয়ে বাউন্ডারি ছাড়া করার পর নাসুম আহমেদের বলে বোল্ড হন ক্যারিবীয় ওপেনার।

জনসন আউট হওয়ার পর মাত্র ৪ রান করে আউট হন জীবন মেন্ডিস। পরে মোসাদ্দেক হোসেন সৈকতকে নিয়ে ৯৬ রানের ঝড়ো জুটি গড়েন মিঠুন। বড় জুটিতে মোসাদ্দেকের অবদান সবে ২৯।

মাত্র ৪৮ বল খেলেছেন মিঠুন। ৪ চার ও ৫ ছক্কায় অপরাজিত থাকেন ৮৪ রান তুলে। তাতে ভর করে ৪ উইকেটে ১৬২ রান তোলে সিলেট।

ব্যাটিংয়ে নেমে নিয়মিত হোঁচট খেয়েছে চট্টগ্রাম। ৬৪ রানেই হারায় আভিস্কা ফার্নান্দো, জুনায়েদ সিদ্দিকী, নাসির হোসেন ও রায়ান বার্লের উইকেট।

Reneta

হার দেখতে থাকা চট্টগ্রামকে নাটকীয়ভাবে ম্যাচে ফেরান ইমরুল কায়েস ও চ্যাডউইক ওয়ালটন। দুজনের ৮৬ রানের জুটিতে হারতে থাকা ম্যাচে জয় তুলে নেয় চট্টগ্রাম।

৩৭ বলে ৫ ছক্কা ও ২ চারে ৬১ রান করে পঞ্চম ব্যাটসম্যান হিসেবে যখন ইমরুল সাজঘরের পথে, দল তখন জয় থেকে মাত্র ১৩ রান দূরে। সেখানে ২৯ বলে ৪৮ রান তুলে এক ওভার বাকি থাকতেই চট্টগ্রামকে জয় এনে দেন ওয়ালটন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বঙ্গবন্ধু বিপিএলবিপিএল-২০১৯লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ফরাসিদের জয়রথ থামিয়ে ১৬ বছর পর ফাইনালে স্পেন

জুলাই ১৫, ২০২৬

ভেনিসে আজীবন সম্মাননা পাচ্ছেন ‘দ্য এক্সরসিস্ট’ অভিনেত্রী

জুলাই ১৫, ২০২৬

ওয়েরজাবালের রেকর্ড গড়া গোলে প্রথমার্ধে এগিয়ে স্পেন

জুলাই ১৫, ২০২৬

জাহিদ হাসান ফিরছেন, যে অনুরোধ করলেন ভক্তরা

জুলাই ১৫, ২০২৬

বিশ্বকাপের সেমিফাইনালে ক্লাব হিসেবে বার্সার রেকর্ড

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT