চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চাঁদপুরে ও কুড়িগ্রামে চিংড়ির পরীক্ষামূলক চাষ সফল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৩৩ অপরাহ্ণ ২০, মে ২০১৭
কৃষি
A A

পরীক্ষামূলকভাবে গলদা চিংড়ি চাষে সাফল্য অর্জন করেছে কুড়িগ্রামের সরকারি মৎস্য খামার। মিঠা পানিতে গলদা চিংড়ি চাষ সম্প্রসারণ প্রকল্পের আওতায় চাঁদপুরের কচুয়ায় চিংড়ি হ্যাচারীতে গলদা চিংড়ির পোনা উৎপাদন কার্যক্রম চলছে।

কুড়িগ্রাম সরকারি মৎস্য খামারে ২০১৫ সালে পরীক্ষামূলকভাবে মৎস্য বীজ উৎপাদন খামারে গলদা চিংড়ি চাষের উদ্যোগ নেয়া হয়। পটুয়াখালীর দুমকি এলাকার পায়রা নদী থেকে মা গলদা চিংড়ি সংগ্রহ করে কক্সবাজার থেকে লোনা পানি এনে চিংড়ি হ্যাচারিতে হ্যাচিং শুরু হয়। আড়াই বছর ধরে নিবিড় গবেষণার পর হ্যাচারিতে ৩৫ দিন বয়সী চার থেকে পাঁচ লাখ রেণু জীবিত পাওয়া যায়।

কুড়িগ্রাম সরকারি মৎস্য খামার ইতোমধ্যে এ খামার থেকে চাষি পর্যায়ে গলদা চিংড়ির রেণু পোণা বিক্রি করা হচ্ছে। চলতি বছর জেলার ৯ উপজেলার মিঠা পানিতে ৯ টন গলদা চিংড়ি চাষের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

মিঠা পানিতে গলদা চিংড়ি চাষ সম্প্রসারণ প্রকল্পের আওতায় ২০১৪-১৫ অর্থ বছর থেকে পরীক্ষামূলকভাবে চাঁদপুরের কচুয়ায় গলদা চিংড়ি পোনা উৎপাদন কার্যক্রম শুরু হয়। গত দু’বছর প্রাকৃতিক বিপর্যয়ে উৎপাদন কম হয়েছে। মিঠা পানিতে এবার চার লাখ গলদা চিংড়ির পোনা উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।

কর্ণফুলি নদী থেকে দেড়শ’টি মা গলদা চিংড়িও আনা হয়েছে। ১১টি স্তরে প্রতিপালনের পর মা চিংড়ি পোনা ছাড়বে। প্রকল্পটি রাজস্ব খাতে নেয়া হলে দেশে মিঠা পানিতে গলদা চিংড়ির চাষ বাড়বে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চিংড়ি
শেয়ারTweetPin

সর্বশেষ

বৈরী আবহাওয়ায় চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

জুলাই ১০, ২০২৬
ছবি: প্রতিনিধি

কানাডার আলবার্টায় ভয়াবহ ঘূর্ণিঝড়, আহত ৩

জুলাই ১০, ২০২৬

চট্টগ্রাম জেলা প্রশাসনের সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল

জুলাই ১০, ২০২৬

বিশ্বকাপ ফুটবলের মহাতারকা

জুলাই ১০, ২০২৬

আর্লিং হালান্ড: মাঠে দানব, বাইরে শান্ত-মিষ্টি বালক

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT