মিঠামইনের সেনানিবাস হাওর এলাকার উন্নয়নের পাশাপাশি ওই এলাকার নিরাপত্তা ও প্রতিরক্ষার ক্ষেত্রে জোরালো ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিশোরগঞ্জের মিঠামইনে বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ সেনানিবাসের উদ্বোধনীতে প্রধানমন্ত্রী বলেন, এক ইঞ্চি জমিও অনাবাদী থাকবে না। হাওর এলাকায় যোগাযোগের ক্ষেত্রে এলিভিটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী।








