চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিজোরামে বাংলাদেশ-ভারত যৌথ রণ-প্রশিক্ষণ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:০০ অপরাহ্ণ ০৪, নভেম্বর ২০১৭
বাংলাদেশ
A A
বাংলাদেশ-ভারত-সেনাবাহিনী-প্রশিক্ষণ

ফাইল ফটো

এক যৌথ নিবিড় রণ-প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ এবং ভারতের সেনাবাহিনী। দু’দেশের মধ্যে দ্বিপাক্ষিক সামরিক সম্পর্ক আরও জোরদার করতে আগামী সপ্তাহে ভারতের মিজোরামে অবস্থিত কাউন্টার ইনসার্জেন্সি অ্যান্ড জাঙ্গল ওয়ারফেয়ার স্কুল-এ শুরু হবে এ রণ-প্রশিক্ষণ।

৬ থেকে ১৮ নভেম্বর অনুষ্ঠিতব্য ‘এক্সারসাইজ সম্প্রীতি’ নামের এই প্রশিক্ষণ কর্মসূচির বিষয়টি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেন বাংলাদেশের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)-এর পরিচালক লে. কর্নেল মোহাম্মদ রাশিদুল হাসান।

তিনি জানান, প্রতি বছরই এ সময়টা ভারত এবং বাংলাদেশের সেনাবাহিনী মিলে এ ধরণের একটি প্রশিক্ষণের আয়োজন করে।

এক্সারসাইজ সম্প্রীতি আয়োজনের উদ্দেশ্য হলো আংশিক-পার্বত্য বনভূমি অঞ্চলে সন্ত্রাস ও জঙ্গিবিরোধী অভিযান পরিচালনার ক্ষেত্রে দু’ দেশের সেনাবাহিনীর পরস্পরের সঙ্গে কাজ করার যোগ্যতা বৃদ্ধি।

ভারতীয় সেনাবাহিনীর বরাতে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, সম্প্রীতির কর্মসূচিতে রয়েছে ভৈরেঙ্গতে অঞ্চলে মাঠপর্যায়ের অনুশীলন। সেখানে থাকবে হেলিকপ্টারে পরিচালিত অভিযান এবং আইইডি (বিশেষ ধরণের বোমা) নিষ্ক্রিয়করণ। এছাড়া মেঘালয়ের উমরোই ক্যান্টনমেন্টে ‘মিলাপ’ নামের একটি কমান্ড পোস্ট অনুশীলনও হবে এক্সারসাইজ সম্প্রীতি’র অংশ হিসেবে।

এক্সারসাইজ সম্প্রীতি ছাড়াও ১৩ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত বিহারের দানাপুর ক্যান্টনমেন্টে বাংলাদেশ-ভারত সেনাবাহিনী মিলে আরেকটি যৌথ ট্রেনিং ক্যাপসুল অনুষ্ঠিত হতে যাচ্ছে। যার লক্ষ্য থাকবে বাংলাদেশ সেনাবাহিনীর জুনিয়র কমান্ডারদের বিভিন্ন সন্ত্রাসবিরোধী অভিযানে কার্যকরভাবে দায়িত্ব পালনের প্রশিক্ষণ দেয়া।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ সেনাবাহিনীবাংলাদেশ-ভারত
শেয়ারTweetPin

সর্বশেষ

গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল, নকআউটে সঙ্গী মরক্কো

জুন ২৫, ২০২৬

ভিনির জোড়া গোল, নেইমারের ফেরা, স্কটল্যান্ডকে উড়িয়ে নকআউটে ব্রাজিল

জুন ২৫, ২০২৬

নেইমারকে বেঞ্চে রেখে স্কটল্যান্ডের বিপক্ষে নামছে ব্রাজিল

জুন ২৫, ২০২৬

কানাডাকে সঙ্গী করে নকআউটে সুইজারল্যান্ড, অপেক্ষায় বসনিয়া

জুন ২৫, ২০২৬

প্রতিকূল আবহাওয়ায় ব্রাজিল ম্যাচ স্থগিত হলে, মরক্কোর খেলাও কি বন্ধ থাকবে?

জুন ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT