চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিউনিখের উদ্দেশে প্রধানমন্ত্রীর ঢাকা ত্যাগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫০ অপরাহ্ণ ১৬, ফেব্রুয়ারি ২০১৭
বাংলাদেশ
A A
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫৩তম মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দেয়ার জন্য তিনদিনের সরকারি সফরে বৃহস্পতিবার রাতে জার্মানির উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।

জার্মানির বাভারিয়া প্রদেশের রাজধানী মিউনিখে শুক্রবার ১৭ ফেব্রুয়ারি এ সম্মেলন শুরু হবে।

সফরকালে প্রধানমন্ত্রীর সঙ্গে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে।

Banglabid

রাত ১০টা ৫ মিনিটে প্রধানমন্ত্রী ইতিহাদ এয়ারলাইন্সের ফ্লাইট (ইওয়াই ২৫৩) যোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম ও ইকবাল সোবহান চৌধুরী, জাতীয় সংসদের চিপ হুইপ আ স ম ফিরোজ, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধানগণ এবং উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা এ সময় বিমান বন্দরে উপস্থিত ছিলেন।

Reneta

জার্মানি যাবার পথে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে এক ঘন্টা যাত্রাবিরতি শেষে প্রধানমন্ত্রীর আগামীকাল সকালে জার্মানি পৌঁছার কথা রয়েছে।

মিউনিখ আন্তর্জাতিক বিমানবন্দরে জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ইমতিয়াজ আহমেদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানাবেন। সেখান থেকে প্রধানমন্ত্রীকে সুসজ্জিত মোটর শোভাযাত্রার মাধ্যমে মিউনিখ ম্যারিয়ট হোটেলে নিয়ে যাওয়া হবে। জার্মানি সফরকালে প্রধানমন্ত্রী সেখানেই অবস্থান করবেন।

বিকেলে প্রধানমন্ত্রী মিউনিখ নিরাপত্তা সম্মেলনের উদ্বোধনী পর্বে যোগ দেবেন। সেখানে আগত অতিথিদের সম্মানে মিউনিখের মেয়র আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানেও যোগ দেবেন প্রধানমন্ত্রী ।

প্রধানমন্ত্রী ১৮ ফেব্রুয়ারি মিউনিখে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে যোগ দেবেন এবং একইদিনে সম্মেলনের প্যানেল আলোচনায় জলবায়ু নিরাপত্তা এবং ‘গুড কপ ব্যাড কপস’ বিষয়ক পর্যালাচনা সভায় যোগ দেবেন ।

সেদিন (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায়ই প্রধানমন্ত্রী ঢাকার উদ্দেশে মিউনিখ আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন। আবুধাবিতে ৬ ঘন্টার যাত্রাবিরতি শেষে প্রধানমন্ত্রীর স্থানীয় সময় রাত ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার কথা রয়েছে। এই সফর উপলক্ষে আয়েজিত এক সংবাদ সম্মেলনে গতকাল পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী জানান, বর্তমান বিশ্বের নিরাপত্তা নিয়ে আলোচনায় ‘বেস্ট থিঙ্ক ট্যাঙ্ক কনফারেন্স’ হিসেবে বিবেচিত এই সম্মেলনে বিশ্বের ২০টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানগণ যোগ দেবেন।

১৯৬৩ সালে মিউনিখ নিরাপত্তা সম্মেলনের যাত্রা শুরু হয়। পাঁচ দশক ধরে এই সম্মেলনে বৈশ্বিক নিরাপত্তা ও শৃঙ্খলার বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়েছে।

প্রতিবছর ফেব্রুয়ারিতে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান, মন্ত্রী, আন্তর্জাতিক এবং বেসরকারি সংগঠনসমূহে নেতৃস্থানীয় ব্যক্তি, বিশ্বের ঊর্ধ্বতন নীতি নির্ধারকরা এ সম্মেলনে মিলিত হন। এছাড়া গণমাধ্যম ব্যক্তিত্ব, শিক্ষাবিদ এবং সুশীল সমাজের পদস্থ ব্যক্তিবর্গ নিরাপত্তা সংক্রান্ত বর্তমান ও ভবিষ্যত চ্যালেঞ্জ নিয়ে এতে আলোচনা করেন।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

স্বাধীনতা পুরস্কার পেয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় যা বললেন রাবেয়া খাতুন

পরবর্তী

বাগদাদে গাড়িবোমা হামলায় ৪৮ ব্যক্তিকে হত্যার দায় স্বীকার করেছে আইএস

পরবর্তী

বাগদাদে গাড়িবোমা হামলায় ৪৮ ব্যক্তিকে হত্যার দায় স্বীকার করেছে আইএস

পাকিস্তানে মাজারে আত্মঘাতি হামলার দায় স্বীকার করেছে আইএস

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT