চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিউজিক ভিডিওতে সাবিলা নূর, সঙ্গে ইমরান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৩২ অপরাহ্ন ১৬, মার্চ ২০২২
বিনোদন
A A

এ পর্যন্ত অসংখ্য নায়কের বিপরীতে দেখা গেছে সাবিলা নূরকে। তবে সেটি নাটকে। এবার তিনি নায়িকারূপে আসছেন একেবারে নতুন একটি মাধ্যমে।

জনপ্রিয় এই অভিনেত্রী প্রথমবার কাজ করেছেন মিউজিক ভিডিওতে। আর তাতে নায়ক হিসেবে পেয়েছেন সংগীতশিল্পী ইমরান মাহমুদুলকে।

বিষয়টি নিশ্চিত করেছেন ইমরান-সাবিলা দুজনেই। সদ্য শুটিং হওয়া এই গানচিত্রের নাম ‘তুমি আমি’। কবির বকুলের লেখায় এটির সুর-সংগীত করেছেন ইমরান নিজেই। আর কণ্ঠ দিয়েছেন যৌথভাবে ইমরান ও লাবিবা।

গানটির গল্প নির্ভর রোম্যান্টিক ভিডিওটি নির্মাণ করেছেন সৈকত রেজা। এটি মুক্তি পাচ্ছে আসছে ঈদে সিএমভি’র ব্যানারে।

কাজটি প্রসঙ্গে ইমরান বলেন, ‘আসছে ঈদের জন্য এটা আমার সবচেয়ে বড় প্রজেক্ট। আমি মনে করি ঈদ উপহার হিসেবে ভক্তরা এমন কিছুই আশা করে আমাদের কাছে। জনপ্রিয় টিভি অভিনেত্রী সাবিলা নূরের প্রথম মিউজিক ভিডিও এটি। ভিডিওতে সহশিল্পী হিসেবে তাকে পেয়ে বেশ ভালো লাগছে। আশা করছি দর্শক-শ্রোতারা আমাদের রসায়নটা পছন্দ করবেন।’

ইমরান প্রশংসা করেন ‘গানের রাজা’ বিজয়ী লাবিবার গাওয়া নিয়েও।

Reneta

কাজটি প্রসঙ্গে সাবিলা নূর বলেন, ‘অসংখ্য অফার এলেও আগে কখনও মিউজিক ভিডিওর মডেল হইনি। কিন্তু এই গানটি শুনে ভালো লাগলো। আরও ভরসা পেলাম ভিডিওর গল্পটা শুনে। ভাবলাম, এবার নতুন কিছু করা যেতেই পারে। সবকিছু ব্যাটে-বলে মিলে যাওয়ায় কাজটি করেছি। খুব সুন্দর গল্পে ভিডিওটি নির্মিত হয়েছে। আশা করছি সবার ভালো লাগবে।’

গানটির প্রযোজক এসকে সাহেদ আলী জানান, ঈদ উপলক্ষে রোজার শুরুতেই গানচিত্রটি উন্মুক্ত হচ্ছে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।

Jui  Banner Campaign
ট্যাগ: ইমরান মাহমুদুলমিউজিক ভিডিওলাবিবালিড বিনোদনসাবিলা নূর
শেয়ারTweetPin

সর্বশেষ

বিজয়ের শেষ সিনেমার মুক্তি নিয়ে স্বস্তি, তবে…

ফেব্রুয়ারি ১০, ২০২৬

জাতীয় নির্বাচন ও গণভোট বিষয়ে জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার ভাষণ

ফেব্রুয়ারি ১০, ২০২৬

দ্বিধাহীন চিত্তে আপনার ভোটাধিকার প্রয়োগ করুন: প্রধান উপদেষ্টা

ফেব্রুয়ারি ১০, ২০২৬

বছরের প্রথম সেন্সর সার্টিফিকেট পেল ইমপ্রেসের যে ছবি

ফেব্রুয়ারি ১০, ২০২৬

রেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে জেতালেন সেইফার্ট-অ্যালেন

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT