চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মা হিসেবে আবরার হত্যার বিচার করবো: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১১ পূর্বাহ্ণ ০৯, অক্টোবর ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

মঙ্গলবার রাতে ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি-সাধারণ সম্পাদকের সঙ্গে সাক্ষাতকালে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন: আমি শুধু একজন সরকার প্রধান নই, একজন মা-ও। মা হিসেবে আবরার হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার করবো।

আবরার ফাহাদ হত্যাকাণ্ড ইস্যুতে ছাত্রলীগকে চুপ থাকার পরামর্শ দিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রীর সঙ্গে ছাত্রলীগের শীর্ষ নেতৃত্বের সাক্ষাতকালে উপস্থিত একজন কেন্দ্রীয় নেতা চ্যানেল আই অনলাইনকে এ তথ্য জানিয়েছেন।

প্রধানমন্ত্রী এসময় ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক আল নাহিয়ান জয় এবং লেখক ভট্টাচার্যকে সতর্ক থাকার পরামর্শ দিয়ে বলেন: আমাদের সতর্ক থাকতে হবে। অনেক সন্ধানী এখান থেকে ফায়দা তোলার চেষ্টা করবে। তাদের সফল হতে দেওয়া যাবে না।

হত্যাকাণ্ডের পরপরই বুয়েট ভিসি অধ্যাপক সাইফুল ইসলাম দ্রুত ঘটনা স্থলে না যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। তার (ভিসি) দ্রুত ঘটনাস্থলে যাওয়া উচিত ছিলো বলেও মন্তব্য করেন।

এসময় তিনি বুয়েটে চলমান আন্দোলন নিয়ে ছাত্রলীগ নেতাদের করণীয় নিয়ে ব্রিফ করেন। সতর্ক করেন কেউ যেন এ আন্দোলনকে রাজনৈতিক রঙ দিতে না পারে সে বিষয়ে।

প্রধানমন্ত্রী বলেন: এ বিষয়ে সরকার অত্যন্ত কঠোর। তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে। অতীতে কোন সরকার এটা করেনি। একসময় ক্যাম্পাসে অস্ত্রের ঝনঝনানি ছিলো। আমরা সরকারে এসে সেটা বন্ধ করেছি।

ছাত্রলীগ নেতাদের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন: আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, আ ফ ম বাহাউদ্দিন নাছিমসহ অনেকে।

ট্যাগ: আবরার ফাহাদপ্রধানমন্ত্রীবুয়েটশেখ হাসিনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বুট জোড়া একেবারে তুলে রাখলেন শোয়াইনস্টাইগার

পরবর্তী

ফুটপাত খালি, রহস্য কি?

পরবর্তী

ফুটপাত খালি, রহস্য কি?

আল-কায়েদা প্রধান নিহত

অভিজিৎ হত্যার দায় স্বীকার করা আল-কায়েদা নেতা নিহত

সর্বশেষ

অস্ট্রেলিয়া জয় করে আসা বাংলাদেশ দলকে ফুলেল শুভেচ্ছায় বরণ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী ২ দিন ভারী বর্ষণের সম্ভাবনা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সুকান্ত জন্মশতবর্ষে উদীচীর প্রত্যয়, ‘নতুন ভিত্তি গড়তে হবে’

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হিমবাহ ধসেই নেপালে ভয়াবহ ভূমিধস: চীনা দূতাবাস

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন দিনেই প্রায় সাড়ে ৮ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, শীর্ষে ঢাকা বিভাগ

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT