বিনোদন

মা হচ্ছেন সোনম কাপুর

মা হচ্ছেন সোনম কাপুর

মা হচ্ছেন বলিউডের তারকা অভিনেত্রী সোনম কাপুর। সোমবার সকালে নিজেই খবরটি জানিয়েছেন এই অভিনেত্রী।

প্রথম সন্তানের মা হতে চলেছেন তিনি। বেবি বাম্প-সহ ছবি শেয়ার করে সোনম লিখলেন, ‘চারটে হাত তোমায় বড় করার জন্য, নিজেদের সেরাটা দিয়ে। যারা একসাথে চলবে তোমার প্রতিটা পদক্ষেপে। যারা তোমায় ভালোবাসা দেবে তোমার পাশে থাকবে। তোমাকে স্বাগত জানানোর জন্য আর অপেক্ষা করতে পারছি না।’

ছবিতে দেখা গেল আনন্দের কোলে মাথা রেখে শুয়ে আছেন তিনি। বোবি বাম্পের উপরে হাত রেখেছেন দুজনেই। এই বছরই পাবেন সুখবর, সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মাঝে। আসবে জুনিয়র আহুজা কাপুর।

ভারতীয় সংবাদ মাধ্যম বলছে, বর্তমানে লন্ডনের নটিং হিল বাংলোতেই আনন্দের সঙ্গে রয়েছেন সোনম। সেখান থেকে প্রায়ই ইনস্টায় ছবি ও ভিডিও শেয়ার করতে দেখা যায় অভিনেত্রীকে। ২০২১ সালের ১৪ জুলাই তিনি যখন বোনের বিয়ে উপলক্ষে দেশে ফিরেছিলেন তখন অনেকেই তার প্রেগন্যান্সি নিয়ে জল্পনা করেছিল। যদিও পরে জানা যায় সে খবর ভুয়া। তবে এবার সোনম নিজেই জানিয়ে দিলেন মা হওয়ার খবর। আর শুধু খানিকের অপেক্ষা।

২০১৮ সালে আনন্দ আহুজাকে বিয়ে করেন সোনম কাপুর। বলিউড থেকেও বেশ খানিকটা দূরে আছেন আপাতত। আনন্দ নিজের ব্যবসা সামলাচ্ছেন, আর সোনম নিজের বাড়িঘর!

অভিনেত্রী এক সাক্ষাৎকারে জানিয়েছেন, আপাতত তিনি চান আনন্দকে সময় দিতে। যে ভালোবাসা তিনি পেয়েছেন আনন্দের থেকে তার মূল্যায়ন করা সম্ভব নয় কোনওভাবেই। তাই নিজেকে ও নিজের পরিবারকে সময় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন বিয়ের পর।

 

View this post on Instagram

 

A post shared by Sonam Kapoor Ahuja (@sonamkapoor)

বিষয়:আনন্দ আহুজা বলিউড বেবি বাম্প মা সিনেমা সোনম কাপুর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…