চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মা হচ্ছেন চিত্রনায়িকা পরীমনি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০৬ অপরাহ্ন ১০, জানুয়ারি ২০২২
- সেমি লিড, বিনোদন
A A

মা হতে যাচ্ছেন ঢাকাই ছবির আলোচিত চিত্রনায়িকা পরীমনি। সোমবার দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন পরী নিজেই! পরী জানিয়েছেন, তার অনাগত সন্তানের বাবা হচ্ছেন চিত্রনায়ক শরিফুল রাজ। 

পরীর মা হওয়ার বিষয়টি রাজ-পরীর ঘনিষ্টজন চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেন।

জানা যায়, গিয়াস উদ্দিন সেলিমের মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘গুনিন’ এ একসঙ্গে অভিনয় করতে গিয়েই একে অন্যের সঙ্গে সম্পর্কে জড়ান।

এ বিষয়ে নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম চ্যানেল আই অনলাইনকে বলেন, আমার ‘গুনিন’ সিনেমার মাধ্যমে রাজ-পরীর পরিচয়। যতোটুকু জেনেছি, শুটিং সেটেই তারা একে অন্যের প্রেমে পড়েন। সেই সময়েই তারা নাকি বিয়ের সিদ্ধান্তও নিয়ে ফেলেছিলেন। আমরা অবশ্য এ বিষয়ে তখন কিছুই জানতাম না।

পরীর মা হওয়ার খবর প্রসঙ্গে ‘স্বপ্নজাল’ এর এই নির্মাতা বলেন, ক’দিন আগে ওরা (রাজ-পরী) আমার অফিসে এসেছিলো মিষ্টি নিয়ে। জানালো তাদের সন্তান হচ্ছে। সেসময় জানতে পারলাম, আগেই বিয়ে করেছে তারা।

শরিফুল রাজের সঙ্গে সম্পর্কের বিষয়টি প্রথম আঁচ পাওয়া যায় ‘গুনিন’ সিনেমার শুটিং চলাকালীন পরীমনির একটি ফেসবুক স্ট্যাটাসে। যেখানে রাজের সঙ্গে একটি ছবি শেয়ার করে হ্যাশট্যাগে পরী লিখেছিলেন, ‘রাজপরী’। তারআগে পরীর জন্মদিনের পার্টিতেও রাজের সঙ্গে পরীর নানা খুনসুঁটির ভিডিও ক্লিপ নিয়েও কথা শোনা যায়।

Reneta

এরপর রাজের জন্মদিনে তার বাসায় ফুল ও কেক নিয়ে পরীর উপস্থিতি তাদের প্রেমের গুঞ্জনকে কিছুটা উস্কে দেয়। আর সোমবার (১০ জানুয়ারি) রাজের ফেসবুক আইডি থেকে পরীকে ‘ধন্যবাদ’ জানিয়ে সেই গুঞ্জন যেন বাস্তবে রূপ দিলেন এই তারকা দম্পতি।

এদিন পরীকে ধন্যবাদ জানিয়ে ফেসবুকে একটি পোস্ট দেন রাজ। সঙ্গে দুজনের একটি ছবি। রাজ লিখেছেন, ‘অভিনন্দন রাজ। ধন্যবাদ পরী।’

Jui  Banner Campaign
ট্যাগ: পরীপরীমনিরাজলিড বিনোদনশরিফুল রাজ
শেয়ারTweetPin

সর্বশেষ

জাতীয় মানবাধিকার কমিশনের নতুন চেয়ারপার্সন বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী

ফেব্রুয়ারি ৬, ২০২৬

‘ডাকসেবা অধ্যাদেশ-২০২৬’ চূড়ান্ত অনুমোদন

ফেব্রুয়ারি ৬, ২০২৬

থানা ও পুলিশ ফাঁড়ি নির্মাণে ৭০৭ কোটি ৫৫ লাখ টাকার প্রকল্প অনুমোদন

ফেব্রুয়ারি ৬, ২০২৬

পুলিশের ঊর্ধ্বতন ৮ কর্মকর্তাকে বদলি

ফেব্রুয়ারি ৬, ২০২৬

গুলশানে পুলিশের এডিসিকে মারধর; গ্রেপ্তার ৫

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT