চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মা বলে গেছে বিয়ে করা লাগবে না, সমিতি নিয়েই থাকো: জায়েদ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৩৪ অপরাহ্ন ২৩, জানুয়ারি ২০২২
বিনোদন
A A

শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে তৃতীয়বারের মতো নির্বাচন করছেন জায়েদ খান। এর মধ্যে টানা দুইবার অনেকটা সহজে বিজয়ী হলেও আসন্ন নির্বাচনে তার বিপরীতে জোর প্রতিদ্বন্দ্বিতা করছেন চিত্রনায়িকা নিপুণ।

আগামী ২৮ জানুয়ারি এই নির্বাচন নিয়ে রোববার দুপুরে প্যানেল পরিচিতির আয়োজন করে মিশা-জায়েদ পরিষদ। সেখানে জায়েদ খান কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘কদিন আগে করোনায় মাকে হারিয়েছি। বাবার মৃত্যুর এক বছরের মাথায় মা চলে গেল। রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার আগে মা বলে গেছে, ‘‘তোমার বিয়ে করা লাগবে না। সমিতি সমিতি নিয়েই থাক।’’

মায়ের এ কথা বলার কারণ, নিজের জন্য না ভেবে সবসময় এই সমিতি ও এখানকার মানুষদের জন্য কাজ করেছি উল্লেখ করে তিনি বলেন, ‘করোনার মধ্যে মারা যাওয়া প্রত্যেক শিল্পীর লাশ কাঁধে নিয়ে দাফন করেছি। এখনও আমার ঘাড়ে সেই ব্যথা। কি করিনি এই সমিতির জন্য? কাজ বেশি করেছি বলে আমার দুর্নাম বেশি হচ্ছে।’

‘‘এফডিসির মধ্যে কিছু কুকুর আছে। করোনার মধ্যে তারা না খেয়ে মারা যাচ্ছিল। সেই কুকুরগুলোকে বাসা থেকে রান্না করে এনে খাইয়েছি। আমি যদি একটাও কথা মিথ্যা বলি আমার বাবা-মায়ের মৃত আত্মা যেন শাস্তি পায়।’’

আবেগঘন কন্ঠে বর্তমান কমিটির এই সাধারণ সম্পাদক আরও বলেন, ‘আমি যে বোনের কাছে বড় হয়েছি, সে ক্যান্সারের রোগী। কদিন আগে যখন রাত ১টার সময় আমাকে শিমু হত্যায় ফাঁসানোর চেষ্টা করা হলো; তখন সেই বোন আমাকে চুমু দিয়ে বলল, ‘‘ভাই তুই এসব থেকে বেরিয়ে আয়। তোকে হারাতে চাই না। সমিতির দরকার নেই।’’

Reneta

এই নির্বাচনকে কেন্দ্র করে তাকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে দাবি করে তিনি বলেন, ‘আমি এখন এতিম। এই শিল্পীরাই আমার পরিবার। সুচরিতা আপা আমাকে বলেছেন, ‘‘আমি তোর মা।’’

‘আমাকে তার ছেলের পরিচয় দিয়ে থাকে। তার মতো লিজেন্ডরা আমার পাশে আছেন বলে আমি আবার নির্বাচনে অংশ নিচ্ছি। নইলে এবার নির্বাচন করতাম না। কথা দিচ্ছি বিপদ যখনই আসবে তখনই আমি সবসময় পাশে থাকবো। সাহায্যের ধারা অব্যাহত থাকবে।’

শিল্পী সমিতির এ নির্বাচনে মিশা সওদাগর সভাপতি পদে লড়ছেন। তার সঙ্গে সাধারণ সম্পাদক পদে আছেন জায়েদ খান।

এই প্যানেল থেকে আরও নির্বাচন করছেন সুব্রত, অঞ্জনা, অরুণা বিশ্বাস, রোজিনা, সুচরিতা, মৌসুমি, ডিপজল, রুবেল, আলী রাজ, জয় চৌধুরী, আলেকজান্ডার বো প্রমুখ।

তাদের প্রতিদ্বন্দ্বী প্যানেল থেকে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচন করছেন ইলিয়াস কাঞ্চন ও নিপুণ। আরও আছেন রিয়াজ, ফেরদৌস, ইমন, সাইমন, নিরব, পরীমনির মতো তারকারা।

Jui  Banner Campaign
ট্যাগ: ইলিয়াস কাঞ্চনজায়েদ খাননিপুণমিশা সওদাগরমৌসুমীলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শিক্ষা খাতে শুধু হাই জাম্প নয়, পোল ভল্ট জাম্প দিতে হবে: শিক্ষামন্ত্রী

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

প্রথম আলোর দগ্ধ ভবনে শিল্পকর্ম প্রদর্শনী: ধ্বংসের আগুন পেরিয়ে স্বাধীন সাংবাদিকতার জন্য ঐক্যের ডাক

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রেস্টিজিয়াস ব্র্যান্ডস অব এশিয়া অ্যাওয়ার্ডস অনুষ্ঠিত

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

রমজানে পণ্যের দাম স্থিতিশীল রাখতে হিলিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

নতুন সরকারের কাছে প্রত্যাশা কী?

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT