চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মা দিবসে মাতৃত্বের স্বাদ পেলেন ইরম শর্মিলা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:০০ অপরাহ্ণ ১৩, মে ২০১৯
আন্তর্জাতিক
A A

মনিপুরের ‘আয়রন লেডি’ হিসেবে পরিচিত ইরম শর্মিলা আন্তর্জাতিক মা দিবসে রোববার জন্ম দিয়েছেন যমজ মেয়ে শিশুর।

বিগত ৬০ বছর ধরে চলে আসা আর্মড ফোর্সেস স্পেশাল পাওয়ার অ্যাক্ট (এএফএসপিএ) এর বিরুদ্ধে ১৬ বছর যাবৎ অনশন ধর্মঘট করা শর্মিলা মা দিবসেই পেলেন মাতৃত্বের স্বাদ। নিক্স সখী ও অটাম তারা নামে দুই মেয়ের জন্মের পরে তিনি বলেন, এটা তার নতুন জীবনের শুরু।

ঘটনার শুরু ২০০০ সালের ২রা নভেম্বর। মনিপুর ইম্ফলের মালোম বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা ১০ জনকে গুলি করে হত্যা করে আধা সামরিক বাহিনী আসাম রাইফেলসের সদস্যরা। ঘটনার প্রতিবাদে ৫ নভেম্বর থেকে সেনাবাহিনীর বিশেষ ক্ষমতা আইন প্রত্যাহারের দাবিতে শর্মিলার অনশন শুরু হয়।

আদর্শিক গুরু থেকে পরিবারের লোকজন, সবাই বিরোধিতা করলেও সিদ্ধান্তে অটল ছিলেন ‘মনিপুরের লৌহমানবী’। অনশন শুরুর চতুর্থ দিন আত্মহত্যার চেষ্টার অভিযোগে গ্রেপ্তার হন শর্মিলা। শারীরিক অবস্থার অবনতি হলে সরকারের নির্দেশে তাকে নাকে নল দিয়ে তরল খাদ্য দেয়া হয়।

শর্মিলার অনশনকে ঘিরে শুরু হয় মানবাধিকার আন্দোলন। অনশন প্রত্যাহারের অনুরোধ করেন রাজনৈতিক নেতা-নেত্রীরা। কিন্তু সিদ্ধান্ত পরিবতর্ন হয়নি।

প্রতি বছর অগাস্টে জামিন পেয়ে পর মুহূর্তেই আবার গ্রেপ্তার হতেন শর্মিলা। এভাবেই চলে ১৬ বছর। ২০১৬ সালের ২৬ জুলাই আদালতে হাজিরা দিতে গিয়ে অনশন ভাঙার ঘোষণা দেন শর্মিলা।  পরে অনশন ভাঙার কারণ হিসেবে বলেন, তার অনশন সরকারের উপর তেমন কোনো প্রভাব আনছে না এবং এএফএসপিএ সরানোতে সরকারের তেমন কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না।

Reneta

২০১৬ সালের ৯ আগস্ট অনশন ভাঙার পর সংবাদ সম্মেলনে জানান, তিনি মনিপুরের মুখ্যমন্ত্রী হতে চান। তাই বামপন্থি রাজনৈতিক সংগঠন ‘জনতা দল (ইউনাইটেড)-এ যোগ দিচ্ছেন।

কিন্তু পরের বছর নির্বাচনে তার দল পিআরজেএকে (পিপলস রিসার্জেন্স অ্যান্ড জাস্টিস অ্যালায়েন্স) পায় মাত্র ৯০টি ভোট, যেখানে ‘না ভোটই’ (নান অব দ্য এ্যাবাভ-এনওটিএ) পড়ে ১৪৩টি।

বেশ কিছু আন্তর্জাতিক মানবাধিকার পুরস্কার পাওয়া শর্মিলা ভারতীয় বংশদ্ভূত ব্রিটিশ মানবাধিকারকর্মী ডেসমন্ড কুটিনহোর সঙ্গে প্রেমের খবরও তখন পাওয়া যায়।

সেই সময়ে গোয়ায় বসবাসকারী কুটিনহোর সঙ্গে চিঠি আদান প্রদান হচ্ছিলো তার। নির্বাচনের ফলাফলের পর বিধ্বস্ত ও বিপর্যস্ত শর্মিলা মনিপুর ছেড়ে যান। কোদায়কানালে কিছুদিন কাটানোর পরে তিনি গত বছর ব্যাঙ্গালোরে চলে যান। সেখানেই এখন বসবাসের সিদ্ধান্ত নিয়েছেন শর্মিলা ও কুটিনহো দম্পতি।

আর শর্মিলা মনিপুর ছেড়ে যাওয়ার পরে অনিবার্যভাবেই অকার্যকর হয়ে পড়ে এএফএসপিএ আন্দোলন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইরম শর্মিলা
শেয়ারTweetPin

সর্বশেষ

আজ রাষ্ট্রীয় মর্যাদায় আয়াতুল্লাহ আলি খামেনির দাফন

জুলাই ৯, ২০২৬

সুদমুক্ত আর্থিক ব্যবস্থার দিকে যেতে চায় পাকিস্তান

জুলাই ৯, ২০২৬

সারাদেশে ভারী বৃষ্টির পূর্বাভাস

জুলাই ৯, ২০২৬

আইস্ক্রিনে ফুটবলের দুই সেরা বাংলা সিনেমা

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ওয়ানডে থেকে ছিটকে গেলেন লিটন

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT