চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মা দিবসে গুগল ডুডলে ক্যাকটাস মায়ের গল্প

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২৮ পূর্বাহ্ণ ১৪, মে ২০১৭
তথ্যপ্রযুক্তি
A A

বিশ্ব মা দিবস আজ। মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশের উদ্দেশ্যে এই বিশেষ দিনটিতে পুরো পৃথিবী জুড়েই চলছে নানা আয়োজন। বিভিন্ন সংস্থা, প্রতিষ্ঠান এবং সংগঠনও এই দিনটিকে উদযাপন করছে নিজের মতো করে। টেক জায়ান্ট গুগলও এই আয়োজনের প্রতিযোগিতায় পিছিয়ে নেই।

বিভিন্ন বিশেষ উপলক্ষ ও দিনকে কেন্দ্র করে গুগল ডুডল বা ভিন্নরকমভাবে তৈরি লোগো প্রকাশ করে। মা দিবসও এমনই একটি দিন। প্রতি বছর এই দিনটিতে গুগল বিশেষ ডুডল প্রকাশ করে। এবারও মাকে নিয়ে ভিন্ন একটি ডুডল তৈরি করেছে প্রযুক্তি প্রতিষ্ঠানটি।

মা দিবসে গুগল ডুডলের এবারের কাহিনীটি মা ক্যাকটাসকে। ডুডলের শুরুতেই থাকা ‘প্লে’ বাটনে ক্লিক করলে ছোট্ট কাহিনীটি দেখা যায়। বিশেষ আড়ম্বরপূর্ণ নয় এবারের ডুডলটি। শুধু রয়েছে ফিল্মস্ট্রিপের মতো ছ’টি অ্যানিমেটেড ছবি।

প্রথম ছবিটিতে দেখা যায় একটি মা ক্যাকটাসকে হাসিমুখে দাঁড়িয়ে থাকতে। দ্বিতীয়টিতে দেখা যায়, মা ক্যাকটাস টবে লাগানো তার ছোট্ট চারাটিকে কোলে নিয়ে বোতল থেকে একটু একটু করে ঢেলে পানি খাওয়াচ্ছে। ভীষণ যত্ন আর ভালোবাসার ছোঁয়া সেই খাওয়ানোর ভঙ্গিতে।

তৃতীয় ছবিটিতে ছোট্ট ক্যাকটাসটিকে একটু বেড়ে উঠতে দেখা গেল। সে নতুন একটি টবে মনের মতো রঙ আর আঁকিবুকি করছে। আর মা তার পেছনে হাসিমুখে দাঁড়িয়ে সন্তানের কীর্তি দেখছে। চতুর্থ ছবিটিতে দেখা যায়, মা ক্যাকটাস তার চারাগুলোকে নিয়ে বাইরে বেড়াচ্ছে, মজা করছে। বাচ্চাগুলো প্রাকৃতিক দৃশ্য দেখে আনন্দে হইচই করছে, আর মা তা দেখছে মমতাভরে।

পাঁচ নম্বর ছবিটিতে বাচ্চাটিকে সুন্দর করে সাজিয়ে দিতে দেখা যায় মা ক্যাকটাসকে। যত্ন করে ছেলের বো টাই ঠিক করে দিচ্ছে সে, যেন তাকে সবচেয়ে সুন্দর দেখা যায়।

Reneta

আর মায়ের ভালোবাসার ছোট ছোট সাধারণ একেকটি বহির্প্রকাশের এই গল্পের পরিণতিই দেখা যায় সব শেষের ছবিটিতে, যেখানে মা ক্যাকটাস তার ছোট ছোট চারাদের নিয়ে বড় একটি টবে একসঙ্গে বসবাস করছে। বাচ্চারা মাকে জড়িয়ে ধরে আছে চারদিক থেকে, বলছে – ভালোবাসি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গুগলগুগল ডুডলবিশ্ব মা দিবসমা দিবস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সৈয়দপুর বিমানবন্দরকে আর্ন্তজাতিক মানসম্মত করার দাবি

পরবর্তী

গর্ভে ধারণ না করেও ১৪ সন্তানের মমতাময়ী মা

পরবর্তী

গর্ভে ধারণ না করেও ১৪ সন্তানের মমতাময়ী মা

চট্টগ্রামে চালের বাজার নিয়ন্ত্রণহীন

সর্বশেষ

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

তারকাদের ঝলকে বিশ্বকাপ ফাইনালের জমকালো সমাপনী অনুষ্ঠান

জুলাই ২০, ২০২৬

স্পেনের একাদশে নেই চমক, আর্জেন্টিনার তিন পরিবর্তন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT