চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মা দিবসে অন্যরকম পরীমনি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১৬ পূর্বাহ্ণ ০৯, মে ২০২২
বিনোদন
A A
প্রেগন্যান্ট নারী ও তার প্রেমিক সমুদ্র সৈকতে প্রেমের মুহূর্তে. Channel i News - চ্যানেল আই নিউজ

মমতাময়ী মায়েদের স্মরণে প্রতি বছর মে মাসের দ্বিতীয় রবিবার ‘বিশ্ব মা দিবস’ পালন করা হয়। বিশেষ এই দিনটি পালনে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব থাকেন তারকারাও। মায়ের সঙ্গে ছবি কিংবা অল্প কথায় তারা শেয়ার করেন নিজেদের অনুভূতি!

এবারের মা দিবসেও হয়নি ব্যতিক্রম। দিনভর ঢাকাই সিনেমার অনেক তারকাকে মায়ের ছবি কিংবা মাকে নিয়ে ব্যক্তিগত অনুভূতি শেয়ার করতে দেখা গেছে। কিন্তু এদিন অন্যরকম অনুভূতির কথা জানান দেন চিত্রনায়িকা পরীমনি। জানান নিজের মাতৃত্বের কথা!

যদিও চলতি সপ্তাহেই বেবিবাম্পের ছবি দিয়েছিলেন অন্তঃসত্ত্বা পরী। মা দিবসের রাতে আরও একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন এই নায়িকা।

Banglabid

নতুন এই ছবিতে দেখা যায়, কক্সবাজার সমুদ্র সৈকতে দাঁড়িয়ে পরী। আর পেছন থেকে তাকে জড়িয়ে ধরে আছেন স্বামী শরিফুল রাজ। ছবিতে পরীর বেবিবাম্প পুরোপুরি স্পষ্ট। ক্যাপশনে মা দিবসের শুভেচ্ছা জানানোর পাশাপাশি এই নায়িকা গর্ভ ধারণের দ্বিতীয় ত্রৈমাসিক পর্যায়ে আছেন বলেও জানান।

সমুদ্রপাড়ে পরী-রাজের ছবিটি তুলেছেন আরিফ আহমেদ। এমন অসাধারণ ছবির জন্য এই চিত্রগ্রাহককেও ধন্যবাদ জানান পরী!

গত জানুয়ারির শুরুতেই জানা যায়, মা হতে যাচ্ছেন পরীমনি। এরপর থেকে জীবন যাপনেও সতর্কতা অবলম্বন করছেন এই নায়িকা। শুটিং থেকেও আপাতত নিয়েছেন বিরতি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কক্সবাজারপরীমনিমা দিবসমাতৃত্বরাজলিড বিনোদনসমুদ্র
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নন্দিত গীতিকার কে জি মোস্তফা আর নেই

পরবর্তী

রিয়ালের বিপক্ষে জিতে চ্যাম্পিয়ন্স লিগের দুয়ারে অ্যাটলেটিকো

পরবর্তী
অ্যাটলেটিকো ডি মাদ্রিদ দলের খেলোয়াড়রা গোলের উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রিয়ালের বিপক্ষে জিতে চ্যাম্পিয়ন্স লিগের দুয়ারে অ্যাটলেটিকো

ইউক্রেনের স্কুলে বোমা হামলার পর ধ্বংসস্তূপে উদ্ধারকর্মীরা কাজ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউক্রেনের স্কুলে বোমা হামলায় ৬০ জন নিহত

সর্বশেষ

যা টিভিতে দেখতেন সিরিজে তাই উপভোগ করেছেন শান্ত

আগস্ট ২৩, ২০২৬

কাকে মিস করার কথা জানালেন শান্ত

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে প্রাণ গেল আরও ৩ শিশুর

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

দিন শেষে ক্লান্তি শুধু শরীরে নয়, মনে জমে কেন?

আগস্ট ২৩, ২০২৬

‘টক্সিক’-এর প্রচারণা অনুষ্ঠানে যশকে দেখতে গিয়ে আহত ২ ছাত্র

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT