চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মা দিবসের গুগল ডুডলে মা হাঁস আর ছানাদের গল্প

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:০৫ পূর্বাহ্ন ১২, মে ২০১৯
- সেমি লিড, তথ্যপ্রযুক্তি
A A
বিশ্ব মা দিবস-গুগল ডুডল

বরাবরের মতো এবারও বিশ্ব মা দিবসে ভিন্ন কিছু নিয়ে নতুন ডুডল প্রকাশ করেছে টেক জায়ান্ট গুগল। ডুডলের এবারের গল্প ৬টি ছোট্ট ছোট্ট রঙিন হাঁসছানা আর তাদের মাকে নিয়ে।

অ্যানিমেটেড ডুডলের প্রথম ছবিতে দেখা যায়, বড় একটি হাঁস জেগে বসে থেকে তার ঘুমন্ত বাচ্চাদের পাহারা দিচ্ছে। বাচ্চাগুলো মায়ের আশপাশে গুটিশুটি হয়ে ঘুমিয়ে আছে। একটি আদুরে ছানাকে তো মায়ের পিঠে উঠে ঘুমাতে দেখা গেল!

ছবিটির নিচে রয়েছে তিনটি প্লে বাটন। প্রতিটিতে রয়েছে মা হাঁস ও তার ছানাদের দৈনন্দিন নানা কর্মকাণ্ডের দৃশ্য। প্রথম বাটনটিতে ক্লিক করলে দেখা যায়, ছোট ছোট বাচ্চাগুলোকে হাঁটতে শেখাচ্ছে মা। ছ’টি বাচ্চা সারি বেঁধে মায়ের পেছন পেছন হাঁটতে গিয়ে বারবার আছাড় খেয়ে পড়ে যাচ্ছে, দৌড়ানোর চেষ্টা করতে গিয়ে তাল সামলাতে না পেরে মায়ের গায়ে ধাক্কা খাচ্ছে।বিশ্ব মা দিবস-গুগল ডুডল

তখন মা হাঁসটি তাদের দেখিয়ে দিচ্ছে কীভাবে পিঠটা উঁচু করতে হবে, কীভাবে পা নাড়াতে হবে। মায়ের কাছে দেখে দেখে ছানাগুলো ঠিক করে হাঁটা শিখে যাচ্ছে।

দ্বিতীয় প্লে বাটনে ক্লিক করলে ছানাসহ মা হাসকে সাঁতার কাটতে দেখা যায়। দেখা যায়, পানিতে ছুটোছুটি করে দুষ্টুমিরত বাচ্চাগুলোতে মা হাঁসটি ধৈর্য নিয়ে ঠিকভাবে সাঁতার শেখাচ্ছে। তখন বাচ্চাগুলো খুব মনোযোগ দিয়ে একে একে মায়ের সাঁতার শেখার সব কৌশল বুঝে নেয়ার চেষ্টা করছে।বিশ্ব মা দিবস-গুগল ডুডল

তৃতীয় প্লে বাটনের দৃশ্যে আবারও ফুটে উঠেছে সন্তানদের প্রতি মা হাঁসের মনোযোগ আর যত্ন। ছ’টি ছানা বড় হচ্ছে। তাদের কৌতুহল আর দুষ্টুমির শেষ নেই। সেই দুষ্টুমি আর কৌতুহলের বশে মাকে ফেলে রেখেই এদিক ওদিক ছুটে যাচ্ছে তারা। কিন্তু এমন সময় যখন হঠাৎ করে বৃষ্টি শুরু হলো, মা তার ডানা ছড়িয়ে দিলো বাচ্চাদের দিকে। ছোট ছোট হাঁসগুলো তখন বৃষ্টি থেকে বাঁচতে দৌড়ে চলে আসে মায়ের উষ্ণ ডানার আড়ালে। সেখানেই তাদের সবচেয়ে নিরাপদ আশ্রয়।বিশ্ব মা দিবস-গুগল ডুডল

Reneta

বিশ্ব মা দিবসে আপাতদৃষ্টিতে সাধারণ দেখতে এই ডুডলে কিন্তু গুগল ফুটিয়ে তুলেছে মা-সন্তানের অকৃত্রিম ভালোবাসা। দেখিয়ে দিয়েছে, জীবনের মৌলিক স্তরগুলোতে মায়ের চেয়ে বড় শিক্ষাগুরু, মায়ের চেয়ে বড় রক্ষাকর্তা সন্তানের জন্য আর কেউ হতে পারে না। সন্তান যা-ই করুক না কেন, দিন শেষে প্রয়োজনে সেই মায়ের কাছেই তার নিরাপদ আশ্রয়, যে মায়ের ভালোবাসায় কোনো স্বার্থ নেই, কোনো শর্ত নেই, নেই কোনো ধৈর্যচ্যুতি।

ডুডলটির পাশে থাকা সার্চ অপশনে ক্লিক করলে মা দিবস নিয়ে সংবাদ প্রতিবেদনসহ নানা ধরনের তথ্য সম্বলিত গুগল সার্চ পেজ চলে আসে।

Jui  Banner Campaign
ট্যাগ: গুগলগুগল ডুডলবিশ্ব মা দিবসমা দিবস
শেয়ারTweetPin

সর্বশেষ

১৭ ফেব্রুয়ারির মধ্যে বিজয়ীদের শপথ গ্রহণ হবে: প্রেস সচিব

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে বাড়িতে বিস্ফোরণে ২ জন নিহত

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

এবার দেশ গড়ার পালা: তারেক রহমান

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

উদারপন্থি গণতন্ত্রের জয় হয়েছে: মির্জা ফখরুল

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

চলতি বিশ্বকাপে সর্বোচ্চ সংগ্রহ গড়ে ওমানকে হারল আয়ারল্যান্ড

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT