চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মা ছবিটি দিয়ে বললেন, এটা আমার আপলোড করা উচিত’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২৮ পূর্বাহ্ণ ২১, জুন ২০২১
বিনোদন
A A

বাবা দিবসে নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের একটি পুরনো ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন ছেলে নুহাশ হুমায়ূন। ছবিতে হুমায়ূন আহমেদের কাঁধে রোদ পোহাতে দেখা গেছে ছোট্ট নুহাশকে।

ফেসবুকে শেয়ার করা সেই পোস্টে নুহাশ জানান, মা গুলতেকিন ইনবক্সে তাকে ছবিটি দিয়ে বাবা দিবসে ফেসবুকে শেয়ার করতে বলেছেন। ক্যাপশনে নুহাশ লিখেছেন, ‘আমার বাবা আমাকে রোদে ভিটামিন ডি-এর ডোজ দিচ্ছেন। মা ছবিটি দিয়ে বললেন, এটা আমার আপলোড করা উচিত।’

তিনি আরও লিখেছেন, ‘যাদের বাবা নেই তাদের কাছে এই দিনটা খুব একটা মিষ্টি নয়। তবে যদি একজন অসাধারণ মা থাকেন সেই অভাবটা পূরণ হয়ে যায়। ‘স্বাভাবিক’ পরিবার নেই যাদের, তাদের জানাই বাবা দিবসের শুভেচ্ছা। আপনি একা নন, আপনাকেও ভালোবাসে সবাই।’

Banglabid

এবারের কান চলচ্চিত্র উৎসবের মার্শে দ্যু ফিল্ম-এ আমন্ত্রণ জানানো হয়েছে নুহাশ হুমায়ূনের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মুভিং বাংলাদেশ’কে। কান ফিল্ম ফেস্টিভাল আয়োজিত বিশ্বের সবচেয়ে বড় ফিল্ম বাজার বলা হয় মার্শে দ্যু ফিল্মকে। এটি ফিল্ম কেনাবেচার এমন একটি প্লাটফর্ম, যেখানে চলচ্চিত্র দুনিয়ার পেশাদার প্রযোজক ও ডিস্ট্রিবিউটররা একত্রিত হন, এবং এই বিভাগের প্রকল্পগুলো নিজেদের পছন্দ অনুযায়ি প্রযোজনা কিংবা বিশ্বব্যাপী ডিস্ট্রিবিউট করার জন্য চুক্তিবদ্ধ হন।

দেশে পাঠাও অ্যাপে যাত্রা শুরুর গল্প নিয়ে তৈরী হবে নুহাশের ‘মুভিং বাংলাদেশ’। কীভাবে এক দল তরুণ ঢাকার যানজটে অতিষ্ঠ হয়ে নিজেরাই একটি উপায় বের করে ফেললো- সে গল্পই দেখানো হবে সিনেমায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গুলতেকিননুহাশ হুমায়ূনবাবা দিবসলিড বিনোদনহুমায়ূন আহমেদ
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকায় আসছেন কিংবদন্তি ম্যারাডোনার সতীর্থ ক্যানিজিয়া

আগস্ট ১৬, ২০২৬

ওমেন’স চ্যাম্পিয়ন্স লিগে অভিষেকের অপেক্ষায় রাজশাহী স্টারস

আগস্ট ১৬, ২০২৬

থাইল্যান্ডে সাঁতারে আরেকটি স্বর্ণজয় রাফির

আগস্ট ১৬, ২০২৬

‘বিভ্রান্তকারীদের সমুচিত জবাব দিতে হবে, দেশকে স্থিতিশীল রাখতে হবে’

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে লঘুচাপ: চার সমুদ্রবন্দর ও সাত অঞ্চলে সতর্ক সংকেত

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT