জনপ্রিয় হলিউডি টিভি তারকা কিম কার্দাশিয়ানের টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। তথ্য প্রযুক্তির এই যুগে তারকাদের অ্যাকাউন্ট হ্যাক হওয়া নতুন ঘটনা নয়।
তবে মজার বিষয় হলো কিমের টুইটার হ্যাক করেছে তার দু’বছরের মেয়ে নর্থ ওয়েস্ট। মায়ের ফোন থেকেই সে করে ফেলেছে তার প্রথম টুইট।
কিন্তু কিমের ফলোয়াররা তা জানতেন না। নর্থের করা টুইট কিমের ভেবেই লাইক আর শেয়ারের বন্যা বয়ে গিয়েছে।
অথচ প্রথমে কিম বিষয়টা জানতেনই না। তার নজরে আসে প্রায় তিন ঘণ্টা পরে। তখন কিম রি-টুইট করে জানান, ‘এখনই বুঝতে পারলাম। নর্থ টুইট করেছে।’







