বলিউড মাতানো তিন খানও এক সময় মায়ের ছোট্ট আদরের ছেলে ছিলেন। মায়ের কোলে বসে খেলতে ভালোবাসতেন তারা। খানদের সুপারস্টার হওয়ার পেছনে যাদের অবদান তাদেরকে চেনেন তো? দেখুন শাহরুখ খান, সালমান খান এবং আমির খানের মায়ের কোলে তিনটি দুর্লভ ছবি।

শাহরুখের মা লতিফ ফাতিমা খান অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছিলেন। তৎকালীন যে কয়েকজন মুসলিম নারী ওপরে উঠতে পেরেছিলেন, শাহরুখের মা ছিলেন তাদের মধ্যে অন্যতম। নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে তিনি বহুদিন দায়িত্ব পালন করেন। শাহরুখের অভিনয়ে মায়ের কোনো আপত্তি ছিল না। বরং মা-ই অনুপ্রেরণা দিতেন তাকে। শাহরুখ তার মাকে হারান ১৯৯০ সালে।

সালমান খান মাকে গুরুত্ব দেন সবকিছুর চাইতে বেশি। মায়ের দারুণ ভক্ত তিনি। তার মায়ের নাম সুশীলা চরক। মারাঠি পরিবারে তার জন্ম। সেলিম খানকে বিয়ে করে মুসলিম হওয়ার পর সুশীলার নাম পরিবর্তন করে রাখা হয় সালমা খান।

আমির খানও মায়ের দারুণ ভক্ত। মা জিনাত হোসেনকে জীবনের অনুপ্রেরণা মনে করেন আমির। আমিরের বাবা তাহির হোসেন চাননি আমির অভিনয় জগতে আসুক। মায়ের সহযোগিতায় তারকা-খ্যাতি পেয়েছেন আমির খান।










