চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মায়ের  উপস্থিতি নিশ্চিত হলে তাজিনের দাফন বুধবার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:০২ অপরাহ্ন ২২, মে ২০১৮
বিনোদন
A A

অকাল প্রয়াত অভিনেত্রী শিক্ষিকা তাজিন আহমেদ এর দাফন সম্পন্ন হবে আগামীকাল। নাট্যদল আরণ্যক এর প্রধাণ নাট্যজন মামুনুর রশীদ চ্যানেল আই অনলাইনকে এ তথ্য জানিয়েছেন।

মঙ্গলবার বিকালে রাজধানীর উত্তরায় একটি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করনে অভিনেত্রী তাজিন আহমেদ। মামুনুর রশীদ জানান, তাজিন আহমেদ এর মায়ের উপিস্থিতি নিশ্চিত করার পর তার দাফন সম্পন্ন হবে।

আজ রাতে তাজিন আহমেদের মরদেহ কুর্মিটোলা সিএমএইচ হাসপাতালের হিমঘরে রাখা হবে বলেও জানান তিনি।

ইডেন কলেজ থেকে ব্যবস্থাপনায় স্নাতকোত্তর করা তাজিন আহমেদ ভোরের কাগজ, প্রথম আলোসহ বিভিন্ন পত্রিকায় সাংবাদিকতা করেছেন। আনন্দ ভুবন ম্যাগাজিনের কলামিস্টও ছিলেন তিনি। পরে মার্কেন্টাইল ব্যাংকে পাবলিক রিলেশন অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মা দিলারা জলির প্রোডাকশন হাউজ ছিল। মায়ের হাত ধরেই অভিনয়জগতে প্রবেশ করেন তাজিন। ১৯৯৬ সালে মায়ের রচনা ও শেখ নিয়ামত আলীর নির্দেশনায় ‘শেষ দেখা শেষ নয়’ এর মাধ্যমে টেলিভিশন অভিনয়ে তার যাত্রা শুরু হয়। বিটিভিতে নাটকটি প্রচারিত হয়েছিল।

‘নাট্যজন’ নাট্যদেলের হয়ে তিনি মঞ্চে কাজ শুরু করেছিলেন। ২০০০ সালে ‘আরণ্যক’ নাট্যদলে যোগ দিয়ে ‘আরণ্যক’-এর সঙ্গে যুক্ত ছিলেন সর্বশেষ। গত বছরের অক্টোবরে আরণ্যকের ‘পুষ্প ও মঙ্গল’ নাট্যেৎসবে ‘ময়ূর সিংহাসনে বলাকা চরিত্রে অভিনয় করেন।  টিভি নাটকের জনপ্রিয় মুখ অভিনয় করে পরবর্তীসময়ে দর্শকের কাছে প্রিয় হয়ে ওঠেন তাজিন আহমেদ। রেডিও এবং টেলিভিশনে উপস্থাপনাও করেছেন।

Reneta

তাজিনের লেখা ও পরিচালনায় তৈরি হয় ‘যাতক’ ও ‘যোগফল’ নামে দুটি নাটক। তার লেখা উল্লেখযোগ্য নাটকগুলো হচ্ছে ‘বৃদ্ধাশ্রম’, ‘অনুর একদিন’, ‘এক আকাশের তারা’, ‘হুম’, ‘সম্পর্ক’ ইত্যাদি।

রাজনীতিতে যোগ দিয়েছিলেন তাজিন। ববি হাজ্জাজ এর রাজনৈতিক সংগঠন ‘বাংলাদেশ জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন’ (এনডিএম) যোগ দিয়েছিলেন তিনি। দলটির কেন্দ্রীয় কমিটির বিভাগীয় সম্পাদক (সাংস্কৃতিক) পদে দায়িত্ব পালন করেছেন তিনি।

Jui  Banner Campaign
ট্যাগ: তাজিন আহমেদদাফনমামুনুর রশীদলিড বিনোদন
শেয়ারTweetPin1

সর্বশেষ

শান্তর দুর্বারকে দেড়শতাধিক রানের লক্ষ্য দিল লিটনের ধূমকেতু

ফেব্রুয়ারি ৬, ২০২৬

এনসিপির সারোয়ার তুষারকে সমর্থন জানিয়ে জামায়াত প্রার্থীর মিছিল

ফেব্রুয়ারি ৬, ২০২৬

আইনশৃঙ্খলা বাহিনী কোনো ধরনের গুলি ছোড়েনি: অন্তর্বর্তী সরকার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

সংঘর্ষে রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার আহত

ফেব্রুয়ারি ৬, ২০২৬

বেআইনি সমাবেশ ছত্রভঙ্গে পুলিশ আগ্নেয়াস্ত্র ব্যবহার করেনি: ডিএমপি

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT