চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মায়া’র পর টলিউডের আরেক ছবিতে মিথিলা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১২ অপরাহ্ন ২৭, আগস্ট ২০২১
এইচটি বাংলা, বিনোদন
A A

প্রথমবার ভারতীয় সিনেমায় (টলিউড) অভিনয় করলেন বাংলাদেশের দর্শকপ্রিয় অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা। শেক্সপিয়রের ‘ম‌্যাকবেথ’ অবলম্বনে সেই সিনেমার নাম ‘মায়া’। এই সিনেমার শুটিং শেষ না হতেই আরো এক সুসংবাদ জানালেন এই অভিনেত্রী!

নতুন সিনেমার নাম ‘অ্যা রিভার ইন হেভেন’। পরিচালনা করেছেন রিঙ্গো বন্দ্যোপাধ্যায়। হিন্দুস্তান টাইমস বলছে, মিথিলাকে নিয়ে সেপ্টেম্বর থেকে নতুন এই সিনেমার শুটিং শুরু করবেন রিঙ্গো।

গঙ্গা নদীর পবিত্রতা নিয়ে মানুষের মনে থাকা নানা ধারণা নিয়ে নতুন করে কিছু বলার নেই! আর সেটাই নিজের সিনেমায় ব্যবহার করতে চলেছেন পরিচালক। গঙ্গা যেমন মানুষের ইচ্ছে পূরণ করতে পারে, তেমনই নিমেষে গ্রাস করে নিতে পারে মানুষের জীবন, আনতে পারে বিপর্যয়। আর সেটাকে মাথায় রেখেই ছবির গল্প বুনেছেন রিঙ্গো।

সম্পর্কের টানাপোড়েনের গল্প বলবে এই সিনেমা। ভালোবাসা, বন্ধুত্ব, বিশ্বাস, ধোঁকা এবং সবশেষে পুনর্মিলন। মিথিলাকে এই সিনেমায় দেখা যাবে ববি চক্রবর্তীর বিপরীতে। স্বপন আর বিশাখা মধ্যবর্তী পরিবারের দম্পতি। কিন্তু বিয়ের বহু বছর পরেও তাদের কোনও সন্তান নেই। আর এই কারণে স্বপন অণবরত দোষ দেয় বিশাখাকে। রেগে গিয়ে গায়ে হাতও তোলে। কিন্তু ছেড়ে যেতে পারে না ভালোবাসার কারণে। তারা বারাণসী আসেন ঠাকুরের আশীর্বাদ নিতে। আর সেসময়তেই দেখা হয় বিশাখার প্রাক্তন প্রেমিক ও শিক্ষক কৌশিকের সঙ্গে।

মিথিলা ছাড়াও ছবিতে রয়েছেন অভিনেত্রী-গায়িকা রুমা গুহঠাকুরতার মেয়ে শ্রমণা চক্রবর্তী, সুজয়প্রসাদ চট্টোপাধ্যায়, চান্দ্রেয়ী ঘোষ, অমৃতা চট্টোপাধ্যায়, তন্নিষ্ঠা বিশ্বাসের মতো অভিনেতারা।

সিনেমার গল্প লিখেছেন রিঙ্গো নিজেই। পরিচালনার পাশাপাশি সিনেমাটোগ্রাফি, ব্যাকগ্রাউন্ড স্কোরের দায়িত্বও তিনিই সামলাবেন।

Jui  Banner Campaign
ট্যাগ: কলকাতামায়ামিথিলাম্যাকবেথরিঙ্গোলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

প্রার্থীদের নির্বাচনী প্রচার শেষ হবে মঙ্গলবার সকাল সাড়ে ৭ টায়

ফেব্রুয়ারি ৯, ২০২৬

স্মারক স্বর্ণ ও রৌপ্য মুদ্রার দাম বাড়াল বাংলাদেশ ব্যাংক

ফেব্রুয়ারি ৯, ২০২৬

ভোজ্যতেলের ঘাটতি মেটাতে সম্ভাবনাময় ভোলার সরিষা

ফেব্রুয়ারি ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা

ফেব্রুয়ারি ৯, ২০২৬
ছবি: চ্যানেল আই

দিনাজপুরের ৮৪৪টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৩৯টি ঝুঁকিপূর্ণ 

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT