চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মায়ার জঞ্জাল’ এর ঘরে প্রথম আন্তর্জাতিক পুরস্কার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:০২ পূর্বাহ্ন ২৪, ডিসেম্বর ২০২০
বিনোদন
A A

বাংলাদেশ- ভারত যৌথ প্রযোজনার ছবি ‘মায়ার জঞ্জাল’ (ডেব্রিস অব ডেজায়ার) এর ঘরে প্রথম আন্তর্জাতিক পুরস্কার! ইতালিতে ফিচার ফিল্ম জুরি অ্যাওয়ার্ড জিতলো ছবিটি। চ্যানেল আই অনলাইনকে সুসংবাদটি জানালেন ছবির প্রযোজক জসীম আহমেদ।

রোমে অনুষ্ঠিত এশিয়াটিকা ফিল্ম ফেস্টিভালের ২১ তম আসরের প্রতিযোগিতা বিভাগ ‘এনকাউন্টার উইথ এশিয়ান সিনেমা’র অফিসিয়াল সিলেকশনের ৮ টি ছবির মধ্য থেকে এ পুরস্কার জিতে নেয় ইন্দ্রনীল রায় চৌধুরী পরিচালিত ও জসীম আহমেদ প্রযোজিত বছরের আলোচিত চলচ্চিত্রটি।

প্রথম পুরস্কার প্রাপ্তির পর প্রযোজক জসীম আহমেদ বলেন, “আমাদের ছবির জন্য এটা প্রথম আন্তর্জাতিক পুরস্কার। এই অস্থির, এবং খারাপ সময়ে এটা বেশ স্বস্তির। এশিয়ান সিনেমার একটি গুরুত্বপূর্ণ ইউরোপিয় উৎসব থেকে এমন স্বীকৃতি সত্যিই প্রেরণাদায়ক। পরিচালক, অভিনেতা সহ টিমের সকলকে আমি অভিনন্দন জানাতে চাই এবং ধন্যবাদ দিতে চাই উৎসব কর্তৃপক্ষকে আমাদের সম্মানিত করার জন্য।

উৎসবটি শুরু হয় গত ১৮ ডিসেম্বর। বুধবার (২৩ ডিসেম্বর) পুরস্কার ঘোষণার মাধ্যমে শেষ হয় এশিয়ান সিনেমার অন্যতম গুরুত্বপূর্ণ ইউরোপিয় উৎসবটি। করোনা মহামারির কারণে এ বছর অনলাইন স্ক্রিনিং এর মাধ্যমে দেখানো হয় আমন্ত্রিত ছবিগুলো।

এর আগে ‘মায়ার জঞ্জাল’ সাংহাই আন্তার্জাতিক চলচ্চিত্র উৎসব, মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, জগজা নেটপেক চলচ্চিত্র উৎসবের অফিসিয়াল সিলেকশনে জায়গা করে নেয়। সাংহাই উৎসবের এশিয়ান নিউ ট্যালেন্ট অ্যাওয়ার্ডের জন্য মনোনিত হলেও মহামারির কারণে অ্যাওয়ার্ড অনুষ্ঠান এ বছর বাদ দেয়া হয়।

‘মায়ার জঞ্জাল’ -এর মাধ্যমে ১৫ বছর পর বড় পর্দার জন্য কাজ করলেন অপি করিম। ছবিটিতে তার চরিত্রের নাম সোমা। তার স্বামী চাঁদু চরিত্রে আছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা ঋত্বিক চক্রবর্তী।

Reneta

কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের দুই ছোটগল্প ‘বিষাক্ত প্রেম’ ও ‘সুবালা’ অবলম্বনে সাজানো হয়েছে ছবিটির চিত্রনাট্য। কাহিনীর শেষে গিয়ে ছোট গল্প দুটি মিলে গেছে একই বিন্দুতে। ছবিটির অন্যান্য মুখ্য চরিত্রে অভিনয় করছেন বাংলাদেশের নাট্যদল প্রাচ্যনাটের সোহেল রানা, কলকাতার অভিনেত্রী চান্দ্রেয়ী ঘোষ, পশ্চিমবঙ্গের তথ্যপ্র‌যুক্তিমন্ত্রী ও অভিনেতা ব্রাত্য বসু। ছবির শুটিং হয়েছে ঢাকা ও কলকাতায়।

Jui  Banner Campaign
ট্যাগ: অপি করিমঋত্বিক চক্রবর্তীকলকাতাজসীম আহমেদঢাকাপুরস্কারমায়ার জঞ্জাললিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

লড়াই করে হারল নেপাল, ‘ঘাম দিয়ে জ্বর ছাড়া’ জয় ইংল্যান্ডের

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিতর্ক ওঠা ছবিটি ‘এআই’ হতে পারে: ফারুক

ফেব্রুয়ারি ৮, ২০২৬

অস্কারে আমন্ত্রণ পেলেন সাংবাদিক ওয়ালিউল বিশ্বাস

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

১১–১২ ফেব্রুয়ারি সরকারি ছুটিসহ শিল্পাঞ্চলে বিশেষ ছুটি বহাল

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ওয়ালটনের নতুন মডেলের এসি উদ্বোধন করলেন ক্রিকেটার তাসকিন

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT