চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মায়াবতী’র উপস্থিতি, সন্ধ্যার বাগিচায় বুলবুলি এবং অন্যান্য

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৫৯ পূর্বাহ্ন ২৫, মে ২০১৮
বিনোদন
A A

মাঝপ্রহরে মায়াবতীর উপস্থিতি কিংবা সন্ধ্যার বাগিচায় গাইবে বুলবুলি। সঙ্গে সকাল শুরু বিদ্রোহী কবি গানে গানে অথবা সরাসরি নজরুল। পাশাপাশি সকালে বিশেষ তৃতীয় মাত্রা। বাংলাদেশের জাতীয় কবির ১১৯তম জন্মবার্ষিকীর বিশেষ দিন এমন বহুমাত্রিকতায় চ্যানেল আই।

মা বাবার আদরের মেয়ে কাজরিয়া। কিন্তু খুব কালো হওয়াতে সবাই ডাকে কাজরী বলে। এদিকে কাজরীর বয়স হয়েছে কিন্তু বিয়েতে বিপত্তি গায়ের রঙ। এমন টানাপোড়নের মধ্যে কাজরীদের গ্রামে ছবি আঁকতে আসেন এক সুদর্শন যুবক সোলায়মান। এক সময় কাজরী পানি নিতে গেলে তার সামেন পড়ে। দু’জনের মধ্যে পরিচয় হয়। সে থেকে মাঝে মধ্যে দেখা ও মনের অপ্রকাশিত কথাগুলোর আদান প্রদান হতে থাকে। দু’জনের সম্পর্ক যখন একই পথ ধরে চলছে, তখনই সোলায়মানের বাড়ি থেকে জরুরী চিঠি, তাকে বাড়ি যেতে হবে। ফিরে এসে তারা বিয়ে করে ঘর বাঁধার স্বপ্নে একমত। তখনই চারদিকে জানাজানি হয়ে কাজরীর সম্পর্কের কথার। এমন খবরে কাজরীর বাবা সিন্ধান্ত নেন মেয়ের অন্যত্র বিয়ে দিবেন। তাহলে কাজরী আর সোলায়মানের ঘর বাঁধার স্বপ্ন দেখা কী হবে না?

এমন প্রশ্নের উত্তর ২৫ মে বিকেল ২.৪৫ মিনিটে। নজরুলের গল্প অবলম্বণে নির্মিত বিশেষ টেলিছবি ‘মায়াবতী’র  নাট্যরুপ দিয়েছেন গীতালি হাসান। গোলাম হাবিব লিটুর পরিচালনায় এ নাটকে কাজরী চরিত্রে অভিনয় করেছেন হিমি এবং সোলায়মান চরিত্রে নাঈম। আরো অভিনয় করেছেন আবদুল্লাহ রানা, শেখ স্বপ্না, শফিক খান দিলু প্রমুখ।

নজরুল সঙ্গীতের খ্যাতিমান শিল্পী ফেরদৌস আরার একক সঙ্গীতানুষ্ঠান ‘বাগিচায় বুলবুলি তুই’ প্রচার হবে জন্মজয়ন্তীর সন্ধ্যায়। পরিচালনা করেছেন অনন্যা রুমার পরিচালনায় অনুষ্ঠানে নজরুলের গানের ভান্ডার থেকে ফেরদৌসী আরা পরিবেশন করবেন আমার ‘নয়নে নয়নও রাখি’, ‘যুগও যুগও ধরে’, ‘তুমি সুন্দর তাই’, ‘আমি প্রভাতি’ এবং ‘এসো হে সজলও’ গানগুলো। সন্ধ্যা ৭.৫০ মিনিটে প্রচার হবে অনুষ্ঠানটি।

এদিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন চ্যানেল আই শুরু করে ‘গানে গানে সকাল শুরু’ দিয়ে। সকাল সাড়ে ৭টায় চ্যানেল আই স্টুডিও থেকে সরাসরি প্রচার হয় নজরুলের গানে সাজানো অনুষ্ঠান ’। অন্যদিকে রাতে ফরিদুর রেজা সাগরের উপস্থাপনায় বিশেষ ‘তৃতীয় মাত্রা’ প্রচার হয় সকাল ৯.৪৫ মিনিটে এবং চ্যানেল আই স্টুডিও থেকে নজরুল বিষয়ক ফোনালাপ অনুষ্ঠান ‘সরাসরি নজরুল’ শুরু হয় সকাল ১১.০৫ মিনিট থেকে। অনুষ্ঠানটি পরিচালনা করবেন আমীরুল ইসলাম।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কাজী নজরুল ইসলামচ্যানেল আইলিড বিনোদন
শেয়ারTweetPin1

সর্বশেষ

স্টার সিনেপ্লেক্সে গ্রাহক হয়রানির অভিযোগ, অমির তীব্র ক্ষোভ

মার্চ ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানের সামনে শান্তির জন্য শেষ সুযোগ: ট্রাম্পের হুশিয়ারি

মার্চ ২৪, ২০২৬

গঠনমূলক `আলোচনা’ হওয়ায় ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলা স্থগিত করলেন ট্রাম্প

মার্চ ২৩, ২০২৬

ঈদের তৃতীয় দিনেও হাউসফুল প্রেশার কুকার

মার্চ ২৩, ২০২৬

জাইমা রহমানের ক্রীড়া প্রতিভা নিয়ে যা জানালেন শৈশবের কোচ

মার্চ ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT