চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মায়াবতী’তে শিল্পী তিশা!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০২ অপরাহ্ণ ০৯, সেপ্টেম্বর ২০১৯
বিনোদন
A A

আসছে শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে অরুণ চৌধুরীর বহুল প্রতীক্ষিত ছবি ‘মায়াবতী’। টিজার, ট্রেলারের পর এবার প্রকাশ্যে এলো ছবির একটি গান। যেখানে শিল্পী হিসেবে পাওয়া গেল ছবির কেন্দ্রীয় চরিত্র নুসরাত ইমরোজ তিশাকে।

সোমবার সন্ধ্যায় জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে প্রকাশ পায় ‘মায়াবতী’ ছবির গান ‘মধু হই হই বিষ হাওয়াইলা’। চট্টগ্রামের আঞ্চলিক গান হিসেবে এরআগেও বহুবার মানুষের মুখে মুখে ফিরেছে এই গানটি! নতুন আয়োজনে এই গানটি গেয়েছেন অনন্যা আচার্য্য।

ইয়াশ রোহান ও নুসরাত ইমরোজ তিশা জুটির প্রথম চলচ্চিত্র ‘মায়াবতী’। আসছে ১৩ সেপ্টেম্বর দেশব্যাপী অন্তত ১৬টি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ছবিটি। চ্যানেল আই অনলাইনকে জানালেন ছবির প্রযোজক আনোয়ার আজাদ।

Banglabid

ছবির পোস্টার,টিজার ও ট্রেলার প্রকাশের পর বেশ আগ্রহ তৈরী করেছে অরুণ চৌধুরীর দ্বিতীয় চলচ্চিত্র ‘মায়াবতী’। প্রচার প্রচারণায়ও বেশ সাড়া ফেলেছে ছবিটি। অনলাইনে চলচ্চিত্র বিষয়ক গ্রুপ থেকে শুরু করে সাধারণ চলচ্চিত্র প্রেমীরাও ছবিটির প্রচারণায় অংশ নিচ্ছেন।

শুধু তাই নয়, চলচ্চিত্রের দাপুটে নির্মাতা, অভিনেতারাও তিশা-ইয়াশ জুটির ‘মায়াবতী’ ছবিটি দেখার আহ্বান জানিয়ে সোশাল মিডিয়াতে পোস্ট করছেন। বিষয়টিকে বাংলা চলচ্চিত্রের জন্য খুব ইতিবাচক বলে মন্তব্য করেছেন কানাডা প্রবাসী প্রযোজক আনোয়ার আজাদ।

‘মায়াবতী’তে থাকছে একটি মেয়ের গল্প, তার রূপ যৌবন এবং সঙ্গে অনেক প্রেম! নারী পাচার ও যৌনপল্লীর গল্প নিয়ে নিজের কাহিনী ও চিত্রনাট্যে সিনেমাটি নির্মাণ করেছেন পরিচালক অরুণ চৌধুরী। চলচ্চিত্রটি প্রযোজনা করেছে আনোয়ার আজাদ ফিল্মস ও অনন্য সৃষ্টি ভিশন। এছাড়া পরিবেশনার দায়িত্বে রয়েছে জাজ মাল্টিমিডিয়া।

Reneta

‘মায়াবতী’তে তিশা ও রোহান ছাড়াও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, রাইসুল ইসলাম আসাদ, দিলারা জামান, মামুনুর রশীদ, ওয়াহিদা মল্লিক জলিসহ অনেকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অরুণ চৌধুরীওয়াহিদা মল্লিক জলিতিশাদিলারা জামানফজলুর রহমান বাবুমামুনুর রশীদমায়াবতীরাইসুল ইসলাম আসাদরোহানলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

টাকায় লেখালেখি, সিল, স্ট্যাপল পিন ব্যবহার না করার নির্দেশ

পরবর্তী

স্বাভাবিক জীবনে ফিরতে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে প্রশিক্ষণ

পরবর্তী

স্বাভাবিক জীবনে ফিরতে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে প্রশিক্ষণ

নেইমারকে না আনায় বার্সার প্রতি অসন্তুষ্ট মেসি

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT