চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাহির কথিত বিয়ের ছবি প্রকাশকারী শাওন কারাগারে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০০ অপরাহ্ণ ৩১, মে ২০১৬
বিনোদন
A A

চিত্রনায়িকা মাহিয়া মাহির কথিত বন্ধু শাওনকে দু’দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার শাওনকে আদালতে হাজির করে ডিবি পুলিশ সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানায়। পরে ঢাকার মহানগর হাকিম মাজহারুল ইসলাম রিমান্ড ও জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গত শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরে মাহি ও শাওনের কথিত বিয়ের ছবি। সেই পরিপ্রেক্ষিতে গত শনিবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাইবার ক্রাইম শাখায় কথিত বন্ধু শাওনের নামে একটি লিখিত অভিযোগ করেন নায়িকা মাহি। ওই অভিযোগের ভিত্তিতেই গত রোববার শাওনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ দু’দিনের রিমান্ডে নেয়। 

চলচ্চিত্র জগতে মাহিয়া মাহি তার প্রকৃত নাম শারমিন আক্তার নীপা নামে মামলা দায়ের করেন। মামলায় মাহি উল্লেখ করেছেন, ২৭ মে তার বন্ধু শাহরিয়ার আলম শাওনের সঙ্গে তার কিছু ছবি কয়েকটি অনলাইন নিউজপোর্টাল এবং ফেসবুকের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। এ ঘটনার সঙ্গে শাহরিয়ার ছাড়া তার কয়েকজন বন্ধুও জড়িত বলে তার ধারণা।

বিয়ের পরদিন থেকেই কয়েকটি গণমাধ্যমে মাহির একাধিক বিয়ে-সংক্রান্ত কিছু ছবি প্রকাশ হতে থাকে। সেখানে ছবি প্রকাশের পাশাপাশি দাবি করা হয়, এর আগেও একাধিকবার মাহির বিয়ে হয়েছে। ছবি প্রকাশের পর থেকে আলোচনার ঝড় ওঠে বিভিন্ন সামাজিক মাধ্যমে। 

ওই বিষয়ে মাহি চ্যানেল আই অনলাইনকে বলেছিলেন, “ফেসবুকে যে ছবিগুলো প্রকাশিত হয়েছে; সেগুলো আমারই ছবি। তবে তা ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে। মূলত এগুলো ছিল আমার একটি শ্যুটিংয়ের দৃশ্য। আর শাওন ওই সময় মজা করে এসব ছবি ক্যামেরাবন্দি করেছেন। আর তা দেখে মানুষ ভুল বুঝে আমার সম্পর্কে নানা মন্তব্য করছেন।”

গ্রেপ্তার শাওনের বাবা একজন ব্যবসায়ী। রাজধানীর গুলশানে বাসা তাদের। আর শাওন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থী। 

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢালিউডনায়িকামাহিয়া মাহি
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্ব ত্বক স্বাস্থ্য দিবসে ভানুবিল-কমলগঞ্জ-শ্রীমঙ্গলে বিনামূল্যে স্বাস্থ্য সেবা

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সায়েদাবাদ বাস টার্মিনাল কাঁচপুরে স্থানান্তরে নীতিগত অনুমোদন

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

অর্থপাচারের মামলায় এনামুল হক এনু এবং রুপন ভূঁইয়ার ১০ বছরের কারাদণ্ড

জুলাই ৮, ২০২৬
ছবি: নুসরাত জাহান নিপা (সংগৃহীত)।

কাগজের তুষারকণা তৈরি করে আবারও গিনেস বুকে বাংলাদেশি নুসরাত

জুলাই ৮, ২০২৬

আর্জেন্টিনা ম্যাচের রেফারি নিয়ে ফিফায় অভিযোগ জানাল মিশর

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT