চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাহির উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩৮ অপরাহ্ণ ২৭, ফেব্রুয়ারি ২০২০
বিনোদন
A A
ছবি: আরিফ আহমেদ

ছবি: আরিফ আহমেদ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ পড়ে অভিভূত চিত্রনায়িকা মাহিয়া মাহি। পাল্টে গেছে তার সমস্ত ধারণা। তাই বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীর কথা মাথায় রেখে এই নায়িকা আয়োজন করছেন ফুটবল টুর্নামেন্টের!  

চলছে মুজিব বর্ষ উদযাপনের জন্য সারাদেশ সেজেছে অন্যভাবে! ডিজিটাল বিলবোর্ডে সবখানে ১৭ মার্চের অপেক্ষায় কাউন্টডাউন চলছে। তারমধ্যেই নিজ উদ্যোগে চিত্রনায়িকা মাহি আয়োজন করতে যাচ্ছেন একটি ফুটবল টুর্নামেন্টের।

মাহি চ্যানেল আই অনলাইনকে জানান, কৌতূহলের বসে তিনি শেখ মুজিব সম্পর্কে জানার জন্য একমাস আগে তার আত্মজীবনী সংকলন ‘অসমাপ্ত আত্মজীবনী’ পড়েছেন। তারপরেই জনপ্রিয় এ নায়িকার বঙ্গবন্ধুর প্রতি ধারণা পাল্টে গেছে।

ঢাকাই ছবির এই ‘জুলিয়েট’ বলেন, ‘অসমাপ্ত আত্মজীবনী’ পড়ে বঙ্গবন্ধুর প্রতি অদ্ভুত ভালো লাগা সৃষ্টি হয়েছে। বইয়ে আছে উনি ভালো খেলতেন, খেলাধুলা খুব পছন্দ করতেন। তখন আমার মনে হয়েছে, তার জন্ম শতবার্ষিকী সেলিব্রেট করার জন্য আমার এমন কিছু করা উচিত।

আর এই চিন্তা থেকে মাহিয়া মাহির নানীর বাড়ি এলাকা রাজশাহীতে নিজ উদ্যোগে আয়োজন করেছেন ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্ট। যেটি পরিচালনা করছে তারই গড়া স্বেচ্ছাসেবামূলক সংগঠন ‘স্বপ্ন’।

জানা যায়, এ সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি মাহিয়া মাহি নিজেই। তিন বছর আগে প্রতিষ্ঠা পাওয়া এ সংগঠনটির মূলত মানবতার সেবায় কাজ করে।

Reneta

মাহি বলেন, ফুটবল টুর্নামেন্টের নাম ‘স্বাধীনতা ফুটবল টুর্নামেন্ট কাপ-২০২০’। ৪ মার্চ উদ্বোধনী ম্যাচে আমি উপস্থিত থাকবো। পরদিন ফাইনাল ম্যাচে পুরস্কার বিতরণীতেও থাকবো। ম্যাচ ভেন্যু রাজশাহীর তানোর উপজেলার মুণ্ডুমালা পৌর সদরের  ফজর আলী মোল্লা ডিগ্রী কলেজ মাঠ। টুর্নামেন্ট ফাইনালে জয়ী দল পাবে ১০০ সিসি হিরো ডিলাক্স মটর সাইকেল এবং পরাজিত দল পাবে একটি বড় ফ্রিজ।

স্বেচ্ছাসেবামূলক সংগঠন ‘স্বপ্ন’-এর সদস্য সচিব এম রায়হান আলী চ্যানেল আই অনলাইনকে বলেন, প্রায় লক্ষাধিক দর্শক এ ফুটবল টুর্নামেন্ট উপভোগ করতে পারবেন। রাজশাহীর বিভিন্ন অঞ্চলে ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে। লাগানো হয়েছে ব্যানার, ফেস্টুন।

৪ মার্চ সকাল সাড়ে ৮ টা থেকে ম্যাচ শুরু হবে। টুর্নামেন্টের জন্য মাহি কোনো টাকা তো নিচ্ছেনই না বরং তিনি নিজ উদ্যোগে স্পন্সর করছেন। এর আগে তিনি ‘স্বপ্ন’ থেকে ছোট ছোট ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করলেও বড় আয়োজনে এবার ফুটবল ম্যাচের আয়োজন করছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অসমাপ্ত আত্মজীবনীটুর্নামেন্টফুটবলমাহিরাজশাহীলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার বিপক্ষে সেমিতে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেয়ার চেয়ে ‘ভালো’ কিছু নেই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT