চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাহিকে সারাদিন সিগারেট ফুঁকতে হচ্ছে!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২৫ অপরাহ্ন ২৬, ফেব্রুয়ারি ২০২০
বিনোদন
A A

সিগারেট খাওয়া তো দূরের কথা, গন্ধও সহ্য করতে পারতেন না মাহিয়া মাহি। অথচ এখন তাকে সারাদিন সিগারেট ফুঁকতে হচ্ছে!

চ্যানেল আই অনলাইনকে জনপ্রিয় এ চিত্রনায়িকা বলেন,  ‘দুদিন ধরে আমাকে অনেক সিগারেট ফুঁকতে হচ্ছে। মাঝেমধ্যে কাশি পাচ্ছে, মাথাও ঘুরছে কিন্তু কিছু করার নেই। ক্যামেরার সামনে গেলেই সিগারেট নিতে হচ্ছে।’

মাহিয়া মাহি বর্তমানে শুটিং করছেন তার নতুন ছবি ‘স্বপ্নবাজি’-তে। রায়হান রাফীর পরিচালনায় এ ছবির শুটিং শুরু হয়েছে চলতি সপ্তাহে। কিন্তু মাহি ক্যামেরার সামনে এসেছেন মঙ্গলবার। জানালেন, আজ (বুধবার) শুটিং করছেন নিকেতনে। বললেন, ‘টানা ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত শুটিং করবো।’ আর ছবিটিকে মাহি তার ক্যারিয়ারের জন্য ‘টার্নিং পয়েন্ট’ হিসেবে দেখছেন।

‘স্বপ্নবাজি’ ছবির একটি দৃশ্যে চিত্রনায়িকা মাহি

‘ভালোবাসার রঙ’ ছবির মাধ্যমে রুপালী দুনিয়ার অভিষেক মাহির। পোড়ামন, দেশা দ্য লিডার, ভালোবাসা আজকাল, অগ্নি, অগ্নি ২, রোমিও ভার্সেস জুলিয়েট, ঢাকা অ্যাটাক, কৃষ্ণপক্ষের মতো ছবি দিয়ে নিজেকে শীর্ষ নায়িকাদের কাতারে নিয়ে গেছেন তিনি। বছরখানেক মাহি ছিলেন নিরব! নতুন করে ‘স্বপ্নবাজি’ ছবিই ক্যারিয়ারে ‘তুরুপের তাস’ হতে পারে বলে মত তার।

পিয়াল হোসাইন প্রযোজিত এ ছবিতে মাহি একজন সুপারস্টার মডেল। চরিত্রের নাম যানিয়া। সাধারণ একজন মেয়ে একটা সময় সুপারস্টার মডেল হয়ে ওঠেন। দেশ-বিদেশে তার নাম যশ খ্যাতি! হাড়ভাঙা পরিশ্রমের মাধ্যমে তিনি সাফল্য পেলেও একটা সময় তার ক্যারিয়ার পড়তি (ফল) শুরু করে। তখন হতাশা কাজ করে। এরমধ্যে আরও অনেক ঘটনা রয়েছে।

মাহিয়া মাহি বলেন, এ ধরনের চরিত্র আমি মাহি কখনই করিনি। অগ্নি ছাড়া আমি যতগুলো চরিত্রে কাজ করেছি সবখানেই লুতুপুতু চরিত্র! কিন্তু স্বপ্নবাজি’র এই চরিত্রটি আমার জন্য একেবারেই রিভার্স। মাহিয়া মাহি বলেন, অনেক মডেল রয়েছে যারা হতাশায় পড়লে ঘুমায় না, সবধরনের ড্রাগস নেয়। মদ, হিরোইন, কোকেন সবকিছু কীভাবে নিতে হয় এসব আমাকে আয়ত্ত করতে হচ্ছে।

স্বপ্নবাজি’র জন্য জীবনে প্রথম আমি সিগারেট খেয়েছি। গতকাল সারাদিন শুধু সিগারেট খেতে হয়েছে। জিনিসগুলো আমাকে পরিচালক, ডিওপি শিখিয়ে দিচ্ছে। যেটা না পারছি গুগল থেকে দেখে নিচ্ছি। তিনি বলেন, এ ছবিতে নিজেকে ভাঙার অনেক সুযোগ থাকছে। আমি হয়তো ভালো অভিনয় পারিনা। কিন্তু এই চরিত্রে গতকাল যেভাবে অভিনয় করেছি, স্ক্রিনে নিজেকে দেখে এবং নিজের অভিনয় দেখে আমি নিজেই মুগ্ধ হয়েছি।

Reneta

ফ্যাশন ইন্ডাস্ট্রিকে উপজীব্য করে নির্মিত হতে যাচ্ছে দেশের প্রথম ফ্যাশন ও মডেলিং জগত নির্ভর ছবি ‘স্বপ্নবাজি’। ২২ ফেব্রুয়ারি থেকে এ ছবির শুটিং শুরু হয়েছে পুরান ঢাকায়। প্রযোজক পিয়াল চ্যানেল আই অনলাইনকে বলেন, প্রথম লট চলবে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত। মোট তিন লটে কাজ শেষ করবো। দ্বিতীয় লট মার্চের শেষে এবং শেষ লট হবে এপ্রিলের শেষে।

মাহিয়া মাহি ছাড়াও ‘স্বপ্নবাজি’-তে অভিনয় করছেন সিয়াম, পিয়া জান্নাতুল, উর্বী, তানভীর, সুমন আনোয়ার, নিকুল প্রমুখ।

Jui  Banner Campaign
ট্যাগ: তানভীরনিকুলপিয়া জান্নাতুলমাহিয়া মাহিলিড বিনোদনসিয়ামসুমন আনোয়ারস্বপ্নবাজি
শেয়ারTweetPin

সর্বশেষ

আয়ারল্যান্ডকে হারিয়ে ঘরের মাটিতে বিশ্বকাপ শুরু শ্রীলঙ্কার

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট থেকে সরে আসার পথে পাকিস্তান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি সংগৃহীত

হাদির বোন পরিচয়ে নির্বাচনী সমাবেশে বক্তব্য, ‘ভুয়া’ দাবি পরিবারের

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিসিবির তদন্ত প্রতিবেদন নিয়ে অসন্তোষ জাহানারার

ফেব্রুয়ারি ৮, ২০২৬

সাফে রানার্সআপ হয়ে দেশে ফিরেছে অনূর্ধ্ব-১৯ দল

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT