চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মাহিকে বাদ দেয়া হয়নি, গল্পের প্রয়োজনে নিচ্ছি না’

মিতুল আহমেদমিতুল আহমেদ
৩:৪৪ অপরাহ্ন ১৯, অক্টোবর ২০১৭
বিনোদন
A A

বছরের শুরু থেকেই শোনা যাচ্ছিল যে, প্রথমবারের মতো জুটি বেধে সিনেমা করতে যাচ্ছেন বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি এবং ছোট পর্দার তুমুল জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম! ছবির নাম ‘ফালতু’। কিন্তু বছরের শেষে এসে সব হিসেবে নিকেষ পাল্টে গেল। ছবিতে মোশাররফ থাকলেও থাকছেন না চিত্রনায়িকা মাহি!

বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি। গেল বছরে হঠাৎ বিয়ে করে সিনেমা থেকে অল্প সময়ের জন্য বিরতি নিয়েছিলেন তিনি। তবে এই বছরে পুরোপুরো মনোযোগ দিয়ে অভিনয় করছেন তিনি। বেশ কয়েকটি সিনেমায় অভিনয়ও শেষ করেছেন। তবে এরইমধ্যে যাচ্ছে, বছরের শুরুতে চুক্তিবদ্ধ হওয়া আলোচিত সিনেমা ‘ফালতু’ থেকে বাদ দেয়া হয়েছে মাহিকে।

সম্প্রতি মাহির বিরুদ্ধে অভিযোগ আনেন এস ওয়াজেদ আলী সুমনের ‘মনে রেখো’র প্রযোজক তাপসী ফারুখ। শিডিউল ফাঁসিয়েছেন মাহি এমন অভিযোগ ছিল তার বিরুদ্ধে। শুধু তাই না, চুক্তির বাইরে মাহি পুনরায় শুটিংয়ের জন্য ৩ লক্ষ টাকাও নাকি দাবি করেন। আর সে কারণেই মাহিকে চুক্তিবদ্ধ নতুন ছবি ‘ফালতু’ থেকে বাদ দেয়া হয়েছে বলে গুঞ্জন ওঠে চারদিকে।

‘ফালতু’ থেকে মাহিকে বাদ দিলেন কেনো, এমন প্রশ্নে নির্মাতা ওয়াজেদ আলী সুমন চ্যানেল আই অনলাইনকে জানালেন, মাহিকে আমরা বাদ দেইনি। ‘ফালতু’ ছবিতে আগে থেকেই তাকে নেয়ার কথা ছিলো। সে এই ছবিতে ফাইনাল ছিল। সে অনুযায়ি আমরা প্রি-প্রোডাকশনের কাজও করেছি। কিন্তু হঠাৎ সেই ছবিটির গল্প পরিবর্তন হচ্ছে। নতুন এই গল্পে আমরা মনে করছি মাহি পারফেক্ট নয়। চরিত্রটি তাকে মানাবে না। সেজন্যই মাহিকে আমরা মোশাররফের বিপরীতে নিচ্ছি না।

শুধু মাহি নয়, এই ছবিতে আগে থেকে যে কাস্টিংগুলো ঠিক হয়েছিল তাদের বেশীর ভাগকেই নেয়া হচ্ছে না জানিয়ে নির্মাতা আরো জানান, শুধু মাহি নয়। গল্পের জন্য আমরা এই ছবিতে মোশাররফ করিম ও আনিসুর রহমান মিলনকে রেখে বাকি চরিত্রগুলোতেও পরিবর্তন আনছি। নায়িকা হিসেবে কাকে নিবো এখনো ঠিক করেনি। তবে শিগগির আমরা ঠিক করে জানিয়ে দেব।

আর নতুন ছবির শুটিং শুরু করবেন কবে, এমন প্রশ্নে নির্মাতা জানান, আমরা আগামি মার্চে ছবিটির শুটিং শুরু করবো।

Jui  Banner Campaign
ট্যাগ: ওয়াজেদ আলী সুমনফালতুমাহিমোশাররফ করিম
শেয়ারTweetPin

সর্বশেষ

বিজয়ের শেষ সিনেমার মুক্তি নিয়ে স্বস্তি, তবে…

ফেব্রুয়ারি ১০, ২০২৬

জাতীয় নির্বাচন ও গণভোট বিষয়ে জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার ভাষণ

ফেব্রুয়ারি ১০, ২০২৬

দ্বিধাহীন চিত্তে আপনার ভোটাধিকার প্রয়োগ করুন: প্রধান উপদেষ্টা

ফেব্রুয়ারি ১০, ২০২৬

বছরের প্রথম সেন্সর সার্টিফিকেট পেল ইমপ্রেসের যে ছবি

ফেব্রুয়ারি ১০, ২০২৬

রেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে জেতালেন সেইফার্ট-অ্যালেন

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT