চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাহমুদুল আমীন চৌধুরীকে শ্রদ্ধা জানিয়ে বসছেন না কোর্ট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২৯ অপরাহ্ণ ২৩, ডিসেম্বর ২০১৯
- সেমি লিড, আদালত
A A

সাবেক প্রধান বিচারপতি মাহমুদুল আমীন চৌধুরীর প্রতি শ্রদ্ধা জানিয়ে সোমবার সুপ্রিম কোর্টের চেম্বার আদালত ও হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ বসছেন না।

সোমবার সকাল সাড়ে ১০টার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে মাহমুদুল আমীন চৌধুরীর দ্বিতীয় জানাযার সময় দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি মোহাম্মদ ইমান আলী বলেন: আজ কোর্ট বসছেন না।

জানাযায় সাবেক প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ইউসুফ হোসেন হুমায়ুন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এএম আমিন উদ্দিন ও সাবেক সভাপতি জয়নুল আবেদীনসহ আইনজীবীরা অংশ নেন।

জানাযা শেষে প্রধান বিচারপতির পক্ষে দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি মোহাম্মদ ইমান আলী কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এছাড়া অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ও জাতীয়তাবাদী আইনজীবী পরিষদের পক্ষ থেকে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

এর আগে আজ সকালে ধানমন্ডিতে মাহমুদুল আমীন চৌধুরীর প্রথম জানাযা অনুষ্ঠিত হয়। আজ সিলেটে নিজ জন্মস্থানে তৃতীয় জানাজা শেষে স্থানীয় শাহী দরগায় তাকে দাফন করা হবে।মাহমুদুল আমীন চৌধুরীকে শ্রদ্ধা জানিয়ে বসছেন না কোর্ট

রোববার বাদ মাগরিব রাজধানীতে নিজ বাসায় বার্ধক্যজনিত কারণে মাহমুদুল আমীন চৌধুরী ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

Reneta

তার বয়স হয়েছিল ৮৫ বছর। মৃত্যুর সময় তিনি দুই মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

২০০১ সালের ২৮ ফেব্রুয়ারি তারিখে বিচারপতি লতিফুর রহমানের অবসর গ্রহণের পর রাষ্ট্রপতি মাহমুদুল আমিন চৌধুরীকে দেশের ১১তম প্রধান বিচারপতি নিয়োগ দেন। ২০০১ সালের ১ মার্চ তিনি প্রধান বিচারপতি হিসাবে শপথ গ্রহণ করে ২০০২ সালের ১৭ জুন অবসর গ্রহণ করেন।

মাহমুদুল আমিন চৌধুরীর সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় হতে মেট্রিকুলেশন এবং এমসি কলেজ থেকে স্নাতক ডিগ্রী লাভের পর ঢাকা সিটি ল’ কলেজ থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন। ১৯৬৩ সালে আইনজীবী হিসেবে সিলেট জেলা বারে যোগ দেয়া মাহমুদুল চৌধুরী ১৯৮৭ সালের জানুয়ারিতে হাইকোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ লাভ করেন এবং ১৯৯৯ সালে আপীল বিভাগের বিচারপতি নিযুক্ত হন। এরপর হন দেশের প্রধান বিচারপতি।

মাহমুদুল আমিন চৌধুরীর জন্ম ১৯৩৭ সালের ১৮ জুন। তার পিতার নাম আব্দুল গফুর চৌধুরী। তিনি ছিলেন সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মাহমুদুল আমীন চৌধুরী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সৌদি আরবে গাড়ি উল্টে ২ বাংলাদেশি নিহত

পরবর্তী

জেদ্দায় বঙ্গবন্ধু স্মৃতি পরিষদের বিজয় দিবস উদযাপন

পরবর্তী

জেদ্দায় বঙ্গবন্ধু স্মৃতি পরিষদের বিজয় দিবস উদযাপন

'ট্রাম্প' চরিত্রে আপত্তি জন লিথগো'র

সর্বশেষ

স্পেনের উদযাপনে দাঁড়িয়ে থাকলেন ট্রাম্প, টেনে সরাতে পারলেন না ইনফান্তিনো

জুলাই ২০, ২০২৬

রদ্রির গোল্ডেন বল, উনাই সিমনের গোল্ডেন গ্লাভস, সেরা তরুণ কুবারসি

জুলাই ২০, ২০২৬

মেসিদের পরাজয়ে হতাশ আর্জেন্টাইন রাষ্ট্রদূত, কৃতিত্ব দিলেন স্পেনকে

জুলাই ২০, ২০২৬

আর্জেন্টিনাকে কাঁদিয়ে স্পেনের বিশ্বকাপ জয়

জুলাই ২০, ২০২৬

চ্যানেল আইয়ের বিশ্বকাপ আয়োজনে অতিথিদের মুগ্ধতা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT