দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তির বিষয়ে প্রধান বিচারপতির হস্তক্ষেপ কামনা করেছে বিএনপি। দলের যুগ্ম-মহাসচিব রুহুল কবীর রিজভী বলেন, সরকারের নির্দেশে নিম্ন আদালত মাহমুদুর রহমানের জামিনের বিষয়টি আটকে রেখেছিল।
বর্তমান সরকার অবৈধভাবে ক্ষমতা দখল করে মানুষের উপর নির্যাতন চালাচ্ছে বলেও অভিযোগ তার। সরকারের কথা ও কাজের কোনো মিল নেই দাবি করে বিজভী বলেন, সরকার একর পর এক বিএনপির বিরুদ্ধে ষড়সন্ত্র করছে।






